বিনোদন

“আ গয়ে মেরি মউত কা তামাশা দেখনে…”, চিরঘুমে নানা পাটেকার

“আ গয়ে মেরি মউত কা তামাশা দেখনে…”— বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই। ৭৫ বছর বয়সে প্রয়াত হলেন অভিনেতা। বৃহস্পতিবার ভোরে গোয়ার ডোনা পাওলার নিজের বাড়িতে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে অচেতন অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

জানা গিয়েছে, ভোর ৫টা ২০ মিনিট নাগাদ হৃদরোগে আক্রান্ত হন নানা পাটেকর। বাড়িতেই অচেতন অবস্থায় পাওয়া যায় তাঁকে। দ্রুত তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, অভিনেতাকে বাঁচাতে প্রায় ৪৫ মিনিট ধরে CPR দেওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়। তাঁর মৃত্যুকে কেন্দ্র করে একটি মেডিকো-লিগ্যাল কেসও দায়ের করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে ময়নাতদন্ত করা হবে।

নানার প্রয়াণে ভারতীয় চলচ্চিত্র জগতে নিঃসন্দেহে এক বড় শূন্যতা তৈরি হল। ১৯৭৮ সালে মুজফ্‌ফর আলির ‘গমন’ ছবির হাত ধরে বড় পর্দায় পা রাখেন তিনি। এরপর একের পর এক ছবিতে নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন। ‘পরিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘অপহরণ’, ‘ওয়েলকাম’, ‘রাজু বন গয়া জেন্টলম্যান’-সহ একাধিক ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে।

তাঁর অভিনয়জীবনে এসেছে জাতীয় পুরস্কার থেকে ফিল্মফেয়ার—একাধিক সম্মান। ‘পরিন্দা’, ‘অগ্নিসাক্ষী’, ‘ক্রান্তিবীর’-এর মতো ছবিতে তাঁর অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়। অভিনয়ের পাশাপাশি সমাজসেবামূলক কাজেও যুক্ত ছিলেন তিনি। ২০১৩ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে।

ব্যক্তিগত জীবনেও অত্যন্ত সাদাসিধে জীবনযাপনের জন্য পরিচিত ছিলেন নানা পাটেকর। নিজের উপার্জনের একটা বড় অংশ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ব্যয় করতেন বলেও জানা যায়। তাঁর আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ বলিউড থেকে শুরু করে গোটা দেশ। ভারতীয় সিনেমা হারাল এক শক্তিশালী ও স্বতন্ত্র অভিনয়শিল্পীকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.