বিনোদন

ভারত-পাক সংঘর্ষের মাঝে দেশ ছাড়ছেন অনুপম খের…. নিজের সোশ্যাল মিডিয়ায় আবেগঘন ভিডিও পোস্টের মাধ্যমে জানালেন তিনি

ভারত-পাক সংঘর্ষ নিয়ে বর্ষীয়ান অভিনেতা অনুপম খের নিজের সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন ভিডিও পোস্ট করলেন। তিনি প্যাকিং করছিলেন কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পাড়ি দেওয়ার জন্য। তাঁর পরবর্তী সিনেমা ‘তানভি দ্য গ্রেট’ এই বছর কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে চলেছে, আর সেই জন্যই এমন পরিস্থিতিতেও দেশ ছাড়তে বাধ্য হলেন তিনি। ।

ভিডিওতে তিনি বলেন,”যখনই আমি হতাশ বোধ করি, তখন আমি ভাবি যে আমি কোথা থেকে শুরু করেছিলাম এবং আজ কোথায় পৌঁছেছি। এটা আমাকে শক্তি জোগায়। আমি বুঝতে পেরেছিলাম যে আমি আমার দেশের চেয়ে মাত্র আট বছরের ছোট। ভারত ১৯৪৭ সালের ১৫ আগস্ট স্বাধীন হয় এবং আমার জন্ম ১৯৫৫ সালের ৭ মার্চ। আমরা একসঙ্গে বড়ো হয়েছি- ভাইবোনের মতো।” তিনি আরও বলেন,”৪৩ বছর আগে পকেটে ৩৭ টাকা নিয়ে এই শহরে এসেছিলাম। এখন ৫৪৫টি সিনেমার কাজ শেষ করেছি। আমি ভাড়া বাড়িতে থাকতাম। এখন আমার একটি গাড়ি আছে, একটি বাংলো আছে এবং সর্বোপরি আমার মা আছে। কে দিয়েছে এসব? এই দেশ দিয়েছে। অবশ্যই, আমরা কঠোর পরিশ্রম করি, কিন্তু এই ভূমিই আমাদের স্বপ্নকে সম্ভব করে তোলে।”

ভিডিওর শেষে অভিনেতা বলেন,”আমরা অবিশ্বাস্য একটি দেশ। তেরঙ্গা, ভারত মাতা কি জয়, এগুলো ক্যাথারটিক শব্দ। এ কথা বলার পর ক্যাথারসিস হয়। এই কথাগুলো কি শুধু সৈনিকদের জন্যই গুরুত্বপূর্ণ? না, নাগরিকদের জন্যও এটি গুরুত্বপূর্ণ। সম্প্রতি আমরা কয়েকজন সাহসী সৈনিককে হারিয়েছি। তাদের পরিবারের অপূরণীয় ক্ষতি হয়েছে। তাদের কষ্টের কথা ভাবলেই নিজের দুঃখকে ছোট মনে হতে শুরু করে। আপনাদের সঙ্গে সব কথা শেয়ার করার পর খুব ভালো লাগলো। এই বয়সে কেউ খুব তাড়াতাড়ি আবেগপ্রবণ হয়ে পড়ে কি না জানি না। বয়স নিয়ে খুব একটা ভাবি না, আসলে নিজেকে ভেতর থেকে ভয়ডরহীন মানুষ মনে করি। কিন্তু যখন আপনার দেশের কথা আসে… তখন… একমাত্র আপনার দেশই আপনাকে শক্তিশালী করে তুলতে পারে।” ভিডিওর ক্যাপশনে অভিনেতা লেখেন,”দেশই একমাত্র, যা আপনাকে শক্তিশালী করে তুলতে পারে। আমার মনটা একটু ভারী হয়ে আসছিল, তাই ভাবলাম মনের কথা আপনাদের সামনে তুলে ধরি। আর বুঝতেই পারিনি ভিডিয়োটা এ লম্বা হয়ে গিয়েছে! ভালো লাগলে পুরোটা দেখে নিন! বেশি ভালো লাগলে আপনিও শেয়ারও করতে পারেন! জয় হিন্দ! #India #Hindustan।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.