দেবের অন্যান্য সিনেমার মতোই রঘু ডাকাত সিনেমাও বক্স অফিসে ব্যাপকভাবে ঝড় তুলেছে। এই সিনেমা ক্ষেত্রে শুধু সুপারহিট হওয়ার ধারাই বজায় রেখেছে এমনটাই নয়। একইসঙ্গে খাদানের মত রঘু ডাকাত সিনেমাও পাড়ি দিয়েছে দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতে। যেখানে নায়ক তথা প্রযোজকদের নিজের পরিবার সহ রঘু ডাকাতের টিমও পৌঁছে গিয়েছে দুবাইয়ের মাটিতে। সেখানেই নায়কের সঙ্গী হতে দেখা গেল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে।
রঘু ডাকাতের স্পেশাল স্ক্রিনিং ও সাকসেস পার্টি শেষ করেই তারকা দেব পরিবার নিয়ে উড়ে গেলেন দুবাইয়ের উদ্দেশ্যে। সেখানে নায়কের সঙ্গে ছিল সঙ্গীত পরিচালক নিলায়ন চট্টোপাধ্যায়। এছাড়াও দেবের সঙ্গে নজর কেরেছেন অনির্বাণ ভট্টাচার্য। প্রথম দিনেই ২ তারকায় একেবারে বাঙালিয়ানা তুলে ধরেছেন দুবাইয়ের মঞ্চে। অনির্বাণ ও দেবকে দেখা গিয়েছে কালো পাঞ্জাবি ধুতিতে নিজেদের সাজিয়ে তুলে ছবির প্রিমিয়ারে যোগ দিতে। বলাই বাহুল্য যে দুবাইয়ের মাটিতেও মেগাস্টার দেবের অনুরাগী কিছু কম নেই। সেখানেও তারকাকে দেখতে পাওয়ার পর মানুষের উন্মাদনা ব্যাপকভাবে দেখা গিয়েছে।
পাশাপাশি ছুটির দিন অর্থাৎ রবিবারেও ছবির প্রিমিয়ারে ধরা দিয়েছে রঘু ডাকাত টিম। সেখানে অনির্বাণ ভট্টাচার্য ছিলেন সাদা পাঞ্জাবিতে অন্যদিকে নায়ক দেব ধরা দিয়েছেন কালো স্যুটে। তবে তার বুকের কাছে ব্লেজারের কলারে ছিল ভারতীয় পতাকার চিহ্ন। সব মিলিয়ে দুবাইয়ের মাটিতে বাংলার সুপারহিট সিনেমা রঘু ডাকাতের প্রিমিয়ার জমজমাট ভাবে সম্পন্ন হয়েছে। প্রিমিয়ারে ছবি ছাড়াও পরিবারের সঙ্গে কাটানো বিশেষ কিছু মিষ্টি-মধুর মুহূর্তের ছবিও সমাজমাধ্যমে তুলে ধরেছেন তারকা দেব।







