বর্তমান পরিস্থিতিতে অশান্ত হয়ে রয়েছে অরুণাচল প্রদেশের বিভিন্ন এলাকা। ক্রমাগত বেড়েই চলেছে সেই সব জায়গার অশান্তি। তাই এবার প্রশাসনের তরফ থেকে বিশেষ সশস্ত্র বাহিনীর বিশেষ আইন এ ফ স পা’র মাধ্যমে বাড়তি ক্ষমতা দেওয়া হল। পাশাপাশি সশস্ত্র বাহিনী বজায় রাখার।
অরুণাচল প্রদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে স্পষ্ট জানানো হয়েছে তিরাপ, চ্যাংলাং লংডিং ও নামসাই জেলার নামসাই, মহাদেবপুর সহ চৌখাম থানার আওতাধীন এলাকাগুলিকে অশান্ত এলাকা হিসাবে ঘোষণা করা হয়েছে। তাই এই এলাকাগুলিতে আগামী ১লা অক্টোবর থেকে ছয় মাসের জন্য বাড়ানো হচ্ছে সশস্ত্র বাহিনীর সময়সীমা।
এবার সেই অঞ্চলে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এই উদ্যোগ প্রশাসনের। পাশাপাশি নাগাল্যান্ডের আটটি জেলায় সহ পাঁচটি জেলার কয়েকটি এলাকায় আগামী ৬ মাসের জন্য AFSPA বজায় থাকছে। তার মধ্যে অন্যতম এলাকা গুলি হল ডিমাপুর, নিউল্যান্ড, চুমুকেদিমা, সোম, কিফিরে, নকলাক, ফেক এবং পেরেন।







