রাজনীতি

‘সাধুগিরি বের করবই’, নাম না করে শুভেন্দুকে নিশানা মুখ্যমন্ত্রীর

নাম না করে বিরোধী দলনেতার প্রতি আক্রমণ এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর উবাচ, ‘পূর্ব মেদিনীপুরে স্কুলশিক্ষায় সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে কার জন্য? আমিও সব খবর রাখি। কিসের বিনিময়ে চাকরি হয়েছে? আমি বলছি, কারও চাকরি আমি যেতে দেব না। সব থেকে বেশি খেয়েছে পার্টির থেকে। নিজে ধরা পড়ার ভয়ে কোর্টে গিয়েছে। চাকরি আটকাচ্ছে। গদ্দারই এখানে সব থেকে বেশি খেয়েছে। সব থেকে বেশি দুর্নীতি করেছে।’

ইডি, সিবিআই-এর মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রাজনৈতিক স্বার্থে কাজে লাগিয়ে রাজ্য শাসকদলের কুৎসা রটানো হচ্ছে বলেও অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, ‘দিল্লির জোরে ক্ষমতা দেখিয়ে এজেন্সি দিয়ে তৃণমূলকে বদনাম করেছে। ইলেকশন আসবে যাবে আমরাই থাকব। গদ্দারবাবু। গদ্দারদের কমরেড। আমি নাম বলি না। বলতে লজ্জা লাগে।’

তৃণমূলনেত্রীর সংযোজন, ‘পার্টির থেকে সবথেকে বেশি পেয়েছে, খেয়েছে। তার পর লঙ্কাকাণ্ডের মতো নিজে পাছে ধরা পড়ে আগুন লাগিয়ে দিয়ে কোর্টে গিয়ে গরিব ছেলেমেয়ের চাকরি খেয়ে সাধু সেজে বসে আছে। এই সাধুগিরি বের করবই।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.