প্রাক্তন আই এ এস অফিসারের পরিবারের সদস্যকে প্রতারণা। প্রাক্তন আই এ এস অফিসারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার প্রতারণা চক্রের অন্যতম মূল পান্ডা। অভিযুক্তকে গঙ্গারামপুর থেকে গ্রেফতার করলো বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, সল্টলেক সেক্টর ২ এর বাসিন্দা প্রাক্তন আই এ এস অফিসার দীপঙ্কর মুখোপাধ্যায় বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন যে, তার মা একটি ২.৫ লক্ষ টাকার চেক দেয় যেটা ব্যাংক থেকে টাকা তুলতে রিফিউস করে দেওয়া হয়। এরপরই তিনি অনলাইনে একটি ওয়েবসাইট মাধ্যমে ব্যাংকের হেল্প ডেস্ক এর নম্বরে ফোন করেন। সেখানে তার মায়ের সঙ্গে ব্যাংকের কর্মী পরিচয় দিয়ে কথা বলে একাউন্টের ক্রেডিশিয়াল এবং ওটিপি নিয়ে নেয়। এরপরই একাউন্ট থেকে ৪৯ হাজার ৯৯৯ টাকা অন্য একাউন্টে ট্রান্সফার হয়ে যায়।
ঘটনার তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে যেই একাউন্টে টাকা পৌঁছেছে সেটি গঙ্গারামপুরের বাসিন্দা অধীররিয়াস কেশ নামে এক ব্যক্তির। গতকাল সেই সূত্র ধরে হানা দিয়ে অভিযুক্ত অধিরিয়াস কেশকে গ্রেফতার করে পুলিশ। আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনার মাস্টারমাইন্ড এর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।






