দেশ

পাঁচ বছরের নাবালককে ধর্ষণ উত্তরপ্রদেশে!

আর জি করে মহিলা চিকিৎসকের ধর্ষণের পর , কার্যত উত্তাল গোটা দেশ । বিচারের দাবি শুধু দেশ নয় , ছড়িয়ে পড়েছিল বিদেশেও । তবুও বন্ধ হয়নি ধর্ষণ । শুধু মহিলারা নন , নির্যাতনের স্বীকার হচ্ছেন পুরুষরাও । এবার পাঁচ বছর বয়সী এক নাবালককে ধর্ষণের ঘটনা সামনে আসলো উত্তরপ্রদেশের হাপুরে । জানা গেছে , ওই মাত্র পাঁচ বছর বয়সী নাবালক শিশুকে ধর্ষণ করে দুজন । এমনকি সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে , সমাজ মাধ্যমে পোস্ট করে দেওয়া হয় বলেও অভিযোগ । শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে , ইতিমধ্যেই পকসো ধারায় মামলা রুজু করেছে পুলিশ । শুরু হয়েছে তদন্তও । অভিযুক্তদের খোঁজে তল্লাশিও শুরু করেছে পুলিশ ।

জানা গেছে , অভিযুক্ত দুই ব্যক্তি , ওই নাবালক যুবককে অপহরণ করে এক খামারবাড়িতে নিয়ে যায় । সেখানেই ধর্ষিত হয় ওই নাবালক , এবং সেখানেই ওই খামারবাড়িতে উপস্থিত ছিলেন দুই মেষপালক । তারাই ওই ধর্ষণের দৃশ্য ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দেন । ঘটনাটি ঘটে ১৯ সেপ্টেম্বর । তবে ঘটনাটি ঘটার পর ওই শিশুটি , বাড়িতে কিছুই জানায়নি । পরে শিশুটির গায়ে আঘাতের চিহ্ন দেখে , সন্দেহের জেরে , পরিবারের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করলে , তারপরে নাবালক শিশুটি পরিবারের সদস্যকে সমস্ত বিষয় জানায় ।

তারপরে ওই নাবালকের পরিবারের সদস্যরা , অভিযুক্তের বাড়িতে চড়াও হলে , পরিবারের সদস্যদেরকে খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ । তারপরেই পরিবারের সদস্যরা এ বিষয়ে থানায় অভিযোগ জানালে , অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.