বিনোদন

দীর্ঘ বিরতির পর গরমের ছুটিতে ভরপুর অ্যাকশন নিয়ে পর্দা কাপাতে চলেছেন সুপারস্টার জিৎ

টলিউডের নব্বই দশকের বাংলা সিনেমা যারা দেখেছে তাদের কাছে সব সময়ের জন্যই জিৎ ও দেবের সিনেমা হল আবেগ। তবে সম্প্রতি তিনি শুধুমাত্র বড় পর্দা কাঁপাচ্ছেন এমনটা নয়। বরং সম্প্রতি সময় ওটিটি দুনিয়াতেও ব্যাপকভাবে সারা ফেলেছেন তিনি। তবে গত এক বছর ধরেই তিনি পর্দা থেকে নিজেকে কিছুটা দূরেই রেখেছেন। এবার ফের তিনি ফিরতে চলেছেন এক্কেবারে বাংলা সিনেমার সিংহ রূপে। এবার ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ সিনেমার টিজার প্রকাশ্যে নেই সকলকেই তাক লাগিয়ে দিলেন অভিনেতা তথা প্রযোজক জিৎ।

বর্তমান সময়ে দর্শকমহলের যোগ শুধুমাত্র বিভিন্ন মাল্টিপ্লেক্সে বড় স্ক্রিনে আটকে নেই। বরং বিনোদন এখন বেশ জনপ্রিয় সকলের মুঠোফোনে। বর্তমান সময় দাঁড়িয়ে বহু জনপ্রিয় তারকাকে ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা গিয়েছে। এমনকি সম্প্রতি সেই তালিকায় নাম যোগ হয়েছে বাংলার জনপ্রিয় তারকা জিৎ-এর। খাকি: দ্যা বেঙ্গল চ্যাপ্টার বলে একটি ওয়েব সিরিজে নিজের অভিনয় দক্ষতার দ্বারা সকলের মন জয় করেছেন তিনি। তবে তারপরে অবশ্য তিনি দীর্ঘ এক বছর ধরে কিছুটা বিরতি নিয়েছেন। তবে তিনি হারিয়ে যাননি। এবার সেই প্রমাণ নিয়ে সামনে আনলেন তারকা।

এছাড়াও তিনি অভিনেতা হিসেবে পথ চলার সঙ্গেই বহুদিন ধরে প্রযোজনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। এবার অভিনয় ও প্রযোজনার মাধ্যমে বড় পর্দায় তিনি আনলেন এক নতুন ধামাকা। ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ সিনেমার টিজার সামনে আসতেই ঝড় উঠলো সমাজ মাধ্যমে। যার প্রযোজনা দায়িত্ব যৌথভাবে পালন করছে নন্দী মুভিজ ও জিতস ফিল্ম ওয়ার্কস। পাশাপাশি তিনি মুখ্য ভূমিকা অর্থাৎ অনন্ত লাল সিংহের চরিত্রে নজর কেড়েছেন তিনি। এমনকি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ধরা দেবেন টোটা রায়চৌধুরী। পাশাপাশি প্রকাশিত হলো এই সিনেমার মুক্তির তারিখ। আগামী ২৭ শে মে অর্থাৎ ঠিক গরমের ছুটিতে যখন সকলেই মেতে উঠবে সেই সময় পর্দা কাপাবে জিতের এই ১ বছর পর কামব্যাক সিনেমা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.