হতে গিয়েছিলেন ঘরের লক্ষী সেই হিসেবে লক্ষীর ভান্ডারে আবেদন করেছিলেন , দুবছর ধরে সরকারি ভাতা তোলার পর পুলিশি হস্তক্ষেপে জানা গেলো আদতেও তা বিধবা ভাতা! একমাত্র পুত্রের কাগজে-কলমে হয়েছে মৃত্যু ! ঘটলো কে? জলজ্যান্ত ছেলের ডেথ সার্টিফিকেট পেলো কোথা থেকে সরকার? বৌমার নামে মঞ্জুর হওয়া বিধবা ভাতা লক্ষীর ভান্ডার ভেবে এতদিন খরচ হয়েছে সংসারে। বিডিওর চাপ সে টাকা একসঙ্গে দিতে হবে , কিন্তু সামর্থ্য নেই পরিবারের । অপরদিকে বেনিফিশিয়ারি হিসাবে দোষী সাব্যস্ত হয়েছেন। বিডিও একসাথে ফেরত চাইছে ২৪ মাসের ২৪ হাজার টাকা, অন্যদিকে সমাজে কলঙ্কিত ! অথচ যে তৃণমূল নেতা তিন হাজার টাকার বিনিময়ে এই কাজ করলো সে ফেরার! সম্পূর্ণ বেআইনি এবং তাজ্জব হওয়া ঘটনাটি নদীয়ার শান্তিপুর শহরের ২১ নম্বর ওয়ার্ডের বিশ্বসুখ পল্লীতে।
নদীয়ার শান্তিপুরের বাসিন্দা পরেশ দে ছোট্ট একটি দোকান চালান বাড়ির সামনে। স্ত্রী শেফালী দেবীর দাবী প্রায় দু বছর আগে বেশ কয়েকবার লক্ষীর ভান্ডারে আবেদন করেও যখন মঞ্জুর হয়নি তখন প্রতিবেশী তৃণমূলের তৎকালীন বুথ সভাপতি উত্তম হালদার তার কাছ থেকে কাগজপত্র সহ ১০০০ টাকা নিয়ে কিছুদিনের মধ্যেই জানায় লক্ষীর ভান্ডার মঞ্জুর হয়ে গেছে । ব্যাংকে গিয়ে দেখে নেওয়ার জন্য। স্থানীয় স্টেট ব্যাংকের কিয়ক্সে , অ্যাকাউন্ট করা হলেও পাসবুক দেওয়া হয়নি , তবে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছেন এক হাজার টাকা ঢুকেছে একাউন্টে। এরপর সেই তৃণমূল নেতা আরো ২০০০ টাকা নেয় পূর্ব শর্ত অনুযায়ী। এভাবেই মাসের পর মাস টাকা জমা দিলে কিয়ক্স ব্যাংক একটা স্লিপ দেয়, অন্যদিকে টাকা তুললেও মেলে স্লিপ! কিন্তু পাসবুক সাপ্লাই নেই বলে জানানো হয়।
কয়েকদিন আগে হঠাৎ শান্তিপুর থানার পুলিশ বাড়িতে এসে পৌঁছায় জিজ্ঞাসাবাদ এর জন্য ধরে নিয়ে যায় শাশুড়ি পদ্মা দে এবং বৌমা শেফালী দে দুজনকেই। সেখানে স্পষ্ট হয় বিষয়টি। পুলিশের নির্দেশে মূলত মূল শাখা অফিস শান্তিপুর স্টেট ব্যাংক থেকে তারা পাসবুক নিয়ে বিগত দু’বছরের স্টেটমেন্ট তুলে দেখে তাদের একাউন্টে ঢুকেছে বিধবা ভাতা। এরপর থানার বড়বাবু পাঠায় বিডিওর কাছে। বিডিও তাদের পাসবুক এবং আধার কার্ড আটকে রেখে দাবি করে সরকারি প্রদেয় ২৪ মাসের ২৪ হাজার টাকা ফেরতের। বর্তমানে দুশ্চিন্তায় পরিবার।







