ছোটদের এশিয়া কাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করলো বিসিসিআই । এই প্রতিযোগিতায় , ভারতের তরুণ ক্রিকেটারদের ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন তিলক বর্মা । তিলকের সহ অধিনায়ক হিসেবে থাকবেন অভিষেক শর্মা । এমার্জিং এশিয়া কাপে ভারত রয়েছে গ্রুপ – বি তে । ভারতের পাশাপাশি গ্রুপ বি তে রয়েছে পাকিস্তান , সংযুক্ত আরব আমিরশাহী ও ওমান । ওমানে আয়োজিত এশিয়া কাপ খেলা হবে টি ২০ ফরম্যাটে , অংশ নেবে ৮ টি দেশ । প্রতিযোগিতা চলবে ১৮ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত ।
১৯ অক্টোবর মুখোমুখি হবে ভারত – পাকিস্তান । তারপর ২১ অক্টোবর আমিরশাহির সঙ্গে ও ২৩ অক্টোবর ওমানে মুখোমুখি হবে ভারতের ‘ এ ‘ দল । অপরদিকে গ্রুপ এ তে রয়েছে বাংলাদেশ , আফগানিস্তান , শ্রীলঙ্কা ও হংকং ।
ইতিমধ্যেই এমার্জিং এশিয়া কাপের জন্য ভারতীয় ‘ এ ‘ দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড । এই দলে আছেন – তিলক বর্মা , অভিষেক শর্মা , প্রভসিমরান সিং , অনুজ রাওয়াত , নিশান্ত সিন্ধু , রমনদীপ সিং , আয়ুশ বাডোনি , নেহাল ওয়াধেরা , রাহুল চাহার , সাই কিশোর , হৃত্বিক শোকিন , বৈভব আরোরা, আকিব খান , অনশুল কাম্বোজ ও রাসিক সালাম ।







