বিনোদন

অসুস্থতার মধ্যেও জোর করে শুটিং করছিলেন , হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি লিলি চক্রবর্তী

গুরুতর অসুস্থ অভিনেত্রী লিলি চক্রবর্তী। সূত্রে জানাগেছে শরীর অসুস্থ নিয়েই দীর্ঘ কয়েক দিন ধরে কাজ করছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন বলে খবর। জানা যাচ্ছে, বিগত ১২ দিন ধরে হাসপাতালেই রয়েছেন তিনি। পুজোর আগে সিরিয়ালের শুটিংয়ের সময়েও অসুস্থ হয়ে ছিলেন লিলি ।
দুর্গাপুজোয় টানা কয়েকদিন স্টুডিও পাড়া বন্ধ থাকার কারণে আগে থেকেই এপিসোড ব্যাঙ্কিং করে রাখা হয়। সেই মতো পুজোর আগে ‘নিম ফুলের মধু’র সেটেও ছিল চূড়ান্ত ব্যস্ততা। জানা যাচ্ছে, সে সময় থেকেই নাকি অসুস্থ ছিলেন লিলি চক্রবর্তী । তা সত্ত্বেও তিনি চালিয়ে গিয়েছিলেন শুটিং। এ বিষয়ে সিরিয়াল কর্তৃপক্ষ জানান, বর্ষীয়ান অভিনেত্রী নিজেই নাকি শুটিং করতে চেয়েছিলেন। তাই বাড়তি সতর্কতা নিয়েই নাকি লিলি চক্রবর্তীর সঙ্গে শুটিং হয়েছিল।
উল্লেখ্য, এর আগেও অসুস্থ হয়ে পড়েছিলেন লিলি চক্রবর্তী । দীর্ঘদিন নিম ফুলের মধুর সেটে দেখা যায়নি তাঁকে। অভিনেত্রীকে ছাড়া শুটিং করা হলেও সকলেই মিস করছিলেন তাঁকে। এমনকি সিরিয়ালের সকলেই এক বাক্যে বলেছিলেন, লিলি চক্রবর্তীকে বদলে দেওয়ার প্রশ্নই আসে না। তিনি সুস্থ হয়ে ফিরেই আবার যোগ দেবেন শুটিংয়ে। শোনা যায়, একাকীত্ব থেকে দূরে থাকার জন্যই নাকি শুটিংয়ে বেশি সময় কাটাতে চান লিলি চক্রবর্তী। তাঁর দৃশ্য না রাখা হলে নাকি তিনি অসন্তুষ্টও হন। অসুস্থতা কাটিয়ে নতুন উদ্যমে আবার সেটে ফিরে আসুন তিনি, এমনটাই চাইছেন নিম ফুলের মধুর সকলে সদস্যরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.