কলকাতা

মেট্রোয় আত্মঘাতী এক পুরুষ যাত্রী, বিঘ্নিত পরিষেবায় বিপাকে নিত্যযাত্রীরা।

কালীঘাট মেট্রোয় আত্মঘাতী এক পুরুষ যাত্রী। বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যস্ত সময়ের ঘটে এই ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সন্ধ্যা ৬টার কিছু পরে কালীঘাট স্টেশনে ভিড়ের মধ্যেই এক যাত্রী মেট্রোর সামনে ঝাঁপ দেন। অনেক মানুষই এই সময় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের মেট্রো ব্যবহার করে থাকেন অফিস, কলেজে থেকে বাড়ি ফেরার জন্য।

ওই মেট্রো কবি সুভাষের উদ্দেশে যাচ্ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তখনই হয় এই বিপত্তি। ঘটনার জেরে টালিগঞ্জ থেকে ময়দান স্টেশন পর্যন্ত সাময়িক ভাবে বন্ধ করা হয় ট্রেন চলাচল। যার ফলে বিপাকে পড়েন যাত্রীরা। সন্ধ্যা ৭টা ১৫ মিনিট নাগাদ আবার দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়। মেট্রো বন্ধ থাকায় অফিস থেকে বেরিয়ে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা।

প্রসঙ্গত বর্তমান সময়ে বেড়েই চলেছে আত্মহত্যার হার। গবেষণায় উঠে আসে পুরুষদের আত্মহত্যার হার মহিলাদের তুলনায় অনেকটাই বেশি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.