বিনোদন

‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে সুর চড়ালো একাধিক টলি তারকা

পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচনে রাজনৈতিক তরজায় নাম জোড়ালো বলিউডের পরিচালক বিবেক অগ্নিহত্রীর। ২৬শের বিধানসভা নির্বাচনের আগে দর্শকের ঘাড়ে বন্দুক রেখে পরিচালক সিনেমার নাম ‘দ্য দিল্লি ফাইলস’ থেকে বদলে হয়ে গেল ‘দ্য বেঙ্গল ফাইলস’ হয়। সম্প্রতি সেই সিনেমায় বাংলার ইতিহাস বিকৃত হয়েছে বলে অভিযোগ ওঠে। যা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিল টলি তারকারা।

বর্তমান সময় দাঁড়িয়ে সিনেমা শুধু মাত্র বিনোদনের মাধ্যম না। বরং বলা এখনকার সিনেমার গল্প সমাজকে বার্তাও দেয়। এমনকি অতীতের কোনো ঘটনা নিয়ে বা ইতিহাস ভিত্তিক কোনো ঘটনা থাকলে সেটার ওপর পর্যাপ্ত তথ্য নিয়ে সিনেমার গল্প তৈরি করতে হয়, কারণ বর্তমান সময় দাঁড়িয়ে এই ধরনের সিনেমা জ্ঞ্যান অর্জনের মাধ্যমও বটে। বিশেষ করে সেই বিষয় যদি হয় রাজনৈতিক প্রেক্ষাপটে। তাহলে বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত সিনেমা নির্মাতাদের। এর আগেও এরকম ধরনের ছবি রয়েছে। যেই তালিকায় রয়েছে ‘কাশ্মীর ফাইলস’-এর জনপ্রিয় সিনেমা। সেই তালিকায় নতুন সংযোজন ‘দ্য বেঙ্গল ফাইলস’। যা নিয়ে চলচিত্র জগৎ থেকে শুরু করে রাজনৈতিক জগৎ সর্বত্রই বিতর্ক তুঙ্গে।

এবার পরিচালক বিবেক অগ্নিহত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে বঙ্গের ইতিহাস বিকৃত করে বাংলাকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন পরিচালক। এমনকি সেই কাজ করেছেন বাংলার অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। যার ফলে সাভাবিক ভাবেই তিনি প্রশ্নের মুখে পরেছেন। এরপরেই অভিনেতা তাঁর অবস্থান স্পষ্ট করে চঞ্চল্যকর অভিযোগ করেন। বাংলার অভিনেতার দাবি, শ্যুটিংয়ের ছবির নাম একটা জানানো হয়েছিল, কিন্তু শ্যুটিংয়ের পর তা বদলে যায়। এমনকি ছবির গল্প লুকিয়ে শুধু চরিত্রের বিষয় জানানো হয়েছিল বলে দাবি করেন তিনি। পাশাপশি বিবেক অগ্নিহত্রীকে বিদ্রুপ করেন জাতীয় পুরস্কার প্রাপ্ত টলি তারকা কৌশিক সেনের পুত্র ঋদ্ধি সেন। এছাড়াও এই ইস্যুতে গর্জে উঠেছে জাতীয় পুরস্কারজয়ী পরিচালক গৌতম ঘোষ ও পরিচালক অরিন্দম শীল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.