অফবিট

ভূত চতুর্দশীতে ১৪ শাক খাওয়া হয়, জানেন কি কেন খাওয়া হয়? কি কি শাক থাকে তার মধ্যে?

সামনেই আলোর উৎসব। আমাদের অনেকের বাড়িতেই ভূতচতুর্দশীর দিন১৪ শাকের নিয়ম আছে। কারোর বাড়ি আবার ১৪ প্রদীপ জ্বালানো হয়। আপনার বাড়িতেও কি এই ১৪ শাকের নিয়ম আছে? জানেন না কী কী শাক দিয়ে এই ১৪ শাক তৈরি হয়? তাহলে জেনে নিন এই প্রতিবেদন থেকে। নিচে সবিস্তারে বর্ণনা করা হল।

প্রথমেই যে শাক লাগে তা হল ওল শাক। ওলের পাতা এবং ওল অর্শ, লিভারের রোগ ও রক্ত আমাশা সারাতে কাজ করে। এর পর যে শাক লাগে তা আমাদের প্রায় সকলেরই চেনা বেতো শাক। এমনিতেই চাষের জমিতে হওয়া এই শাকে গুরুত্বপূর্ণ আটটি অ্যামাইনো অ্যাসিড থাকার পাশাপুাশি অনেকগুলি ভিটামিনও থাকে। বাত থেকে অম্বল, কোষ্ঠকাঠিন্য থেকে ত্বকের রোগ। সব ক্ষেত্রেই কাজ আসে এই শাক। কেঁউ শাকও খাওয়া হয় ১৪ শাকের মধ্যে। এই শাকের রস হজমের পাশাপাশি বাতের রোগ এবং কুষ্ঠ পর্যন্ত সারাতে সক্ষম বলে দাবি করা হয়।

কালকাসুন্দে শাকের রস অ্যালার্জি, জ্বর, ক্ষত নিরাময় ও কোষ্ঠবদ্ধতা দূর করতে ব্যবহার করা হয়। সেই শাক ও থাকে ১৪ শাকের মধ্যে। সর্ষে শাক এর কথা আমরা কে না জানি। খেতে ভালো লাগার পাশাপাশি একাধিক ভিটামিন এবং লোহা কিংবা ম্যাগনেশিয়াম সরবরাহ করে শরীরকে। নিম পাতার গুনাগুন নিয়ে আলাদা করে কিছু বলার খুব একটা দরকার পরে না। দীর্ঘদিন জীবিত থাকা এই গাছটির পাতার প্রচুর গুণ। চর্মরোগ, কুষ্ঠ ও সুগার রোগীদের ক্ষেত্রে এর ব্যবহার বহুল প্রচলিত। শালিঞ্চ বা শিঞ্চে শাক থাকে এই ১৪ শাকে। আগাছা হিসেবে জন্মায়। ত্বক, চুল ও চোখের জন্য এটি খুবই উপকারি। ডায়ারিয়া বন্ধ করতেও এই শাক কাজ করে।

পটলের পাতা বা পলতা পাতা খাওয়া হয় ১৪ শাকের মধ্যে। শরীরে রক্ত বাড়াতে ও শোধন করতে কাজ করে পলতা পাতার রস। হজম শক্তির পাশাপাশি বাড়ায় ক্ষিদেও। কাটা জায়গায় পটল পাতার রস লাগালে তাড়াতাড়ি সেটা ভালো হয়।

গুড়চী বা গুলঞ্চ শাকের বিষয়ে একবছর ধরে সচেতনতামূলক প্রচার চালিয়ে ছিল আয়ুশ মন্ত্রক। সুগার থেকে যক্ষ্মা, বাত থেকে গনোরিয়া। একাধিক রোগের পাশাপাশি করোনার সময়ও ব্যবহার হয়েছে এই লতানো গাছ।

জয়ন্তী শাক খেলে প্রচুর উপকার পাওয়া যায়। বহুমত্র এবং শ্বেতির মতো রোগের চিকিৎসাতেও ব্যবহার হয় এই শাক।

শুষনি শাকও পরিচিত বহু মানুষের কাছে। এই শাক প্রতিদিন খেলে মাথার যন্ত্রণা বা প্রচণ্ড মানসিক চাপ থেকে মুক্তি পেতে পারেন। কমতে পারে উচ্চ রক্তচাপ বা হাঁপানি রোগ। শরীরে ব্যথা বেদনা কমাতেও উপকারী এই শাক।
১৪ শাকের মধ্যে থাকে ঘণ্টাকর্ণ বা ঘেঁটু শাক খেলে সারে বাত, জ্বর, চুল পড়া, হাঁপানি, সর্দিকাশি কিংবা লিভারের রোগ সহ একাধিক অসুখ। ঘা বা ফুলে যাওয়া জায়গার ওপর এই পাতা বেটে লাগালে তাড়াতাড়ি কাজ হয়।

শুলফা বা শেলুকা শাক অথবা শতপুষ্প নামে পরিচিত শিশুদের পেটের রোগ সারাতে কার্যকরী। পাশাপাশি জ্বর থেকে চোখের রোগ বহুক্ষেত্রেই কাজে আসে এটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.