কলকাতা

কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক, জরুরি অবতরণ করানো হলো ১১টি বিমান

কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্কের আশঙ্কায় অবতরণ করানো হলো একাধিক বিমান। টুইটার তথা এক্স হ্যান্ডেলে দেওয়া ভুয়ো হুমকির ভিত্তিতে বোমাতঙ্ক ছড়ালো বিমানবন্দরে।

হুমকিতে বলা হয়েছিলো বিমানে বোমা রাখা আছে। কোনো ঝুঁকি না নিয়েই অবতরণ করানো হয় সেই সময়ে উপস্থিত বিমানগুলি । জরুরী অবস্থায় অবতরণ করানো হয় ১১টি বিমান।

সূত্রে খবর ইন্ডিগো ,স্পাইসজেট এবং অ্যালায়েন্স এয়ারের বিমানে বোমা রাখা আছে বলে টুইট করা হয়। সেই মতো কলকাতা বিমানবন্দরে বিমানগুলিকে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়। সেই মত শুরু হয় তল্লাশি । ‘আইসোলেশন বে’-তে নিয়ে যাওয়া হয় বিমানটিকে। বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াডও তিনটি বিমানেই তল্লাশি চালানোর পরেও বিমান থেকে পাওয়া যায়নি কিছুই।

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, টুইটে লেখা ছিল, “এয়ারপোর্টের ভিতরে ও বিমানে বোমা রেখেছি। কেউ বেঁচে ফিরবে না। এ টাই তোমাদের শেষ দিন বলে ধরে নাও।” যার ফলে বোমাতঙ্ক ছড়ায় এয়ারপোর্টের টার্মিনাল বিল্ডিং সহ ইন্ডিগোর ৭টি বিমানে, আকাশা-এর ১টি, স্পাইস জেটের ১টি ও অ্যালায়েন্স এয়ারের দুটি বিমানে।

প্রসঙ্গত এই প্রথম নয়, এর আগেও একাধিক বিমানে বোমাতঙ্ক ছড়ানো হয়েছিলো। কয়েকদিন আগেই বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগের ক্ষেত্রে কড়া পদক্ষেপের বার্তা দিয়েছে কেন্দ্রীয় সরকার। তারপরও সেই একই ঘটনা ঘটেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.