বিনোদন

পর্দা কাঁপাতে চলেছে কি অর্ধাঙ্গিনী সিনেমার পরবর্তী সিক্যুয়েলের ছবি?

গত বছর অর্থাৎ ২০২৩ সালে মানুষের মন জয় করে নিয়েছে অর্ধাঙ্গিনী সিনেমা। তাই তারপরেই শুরু হয়ে গিয়েছিল এই সিনেমার দ্বিতীয় সিক্যুয়েলের নিয়ে জল্পনা। গত মে মাসে এই ছবি নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। এবার কি শুরু হতে চলেছে এই সিনেমার শ্যুটিং? কি নাম হতে চলেছে দ্বিতীয় সিক্যুয়েলের এই সিনেমার?

এবার সেই ইঙ্গিত সত্যি হতে চলেছে। এরই মধ্যে ধীরে ধীরে এগোতে শুরু করেছে ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার সিক্যুয়েল ‘আজও অর্ধাঙ্গিনী’। এবার এই সিনেমার কলাকুশলীদের নিয়ে সম্পন্ন হল শুভ মহরতের পুজো। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই দর্শকমহলে দেখা যায় উচ্ছ্বাস। শুভ মহরতের অনুষ্ঠানে সবুজ জামদানিতে ধরা দিয়েছেন অভিনেত্রী জয়া হাসান ও সাদা শাড়ি সবুজ ব্লাউজে ধরা দিয়েছে চুনরি গাঙ্গুলী। এমনকি একই ফ্রেমে বন্দী হয়েছেন জয়া হাসান, চুনরি গাঙ্গুলী আর মধ্যেখানে কৌশিক সেন। এবার এই ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমা দেখার জন্য অপেক্ষায় দিন গুনছে সিনেমাপ্রেমীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.