আবারও সেরার সেরা শিরোপা! ভ্রমণ ও অবসর সময় কাটানোর দিক থেকে গোটা বিশ্বে ১৯ নম্বর তালিকায় এবার কলকাতা। উন্নয়নের দিক থেকে ১১ নম্বরে গোটা বিশ্বের মধ্যে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব ফেসবুক ওয়ালে পোস্ট করে কলকাতার এই গৌরবের কথা জানান। পর্যটন ক্ষেত্রে বিশ্বের ২৫ শহরের মধ্যে ১৯ নম্বরে কলকাতা। দ্রুত উন্নয়নের নিরিখে কলকাতার স্থান ১১ নম্বরে। ঐতিহ্য, আধুনিকতা, গতিশীলতা এবং সংস্কৃতির এহেন মেলবন্ধনই এই দরবারে পরিচিতি তৈরি করেছে, এমনটাই মনে করেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক প্রকল্প বিশ্বমানের স্বীকৃতি অর্জন করেছে। এবার কলকাতা।বিশ্বের সেরা ২৫ শহরের মধ্যে ১৯ নম্বরে এই শহর। অন্যদিকে রয়েছে রাজস্থানের জয়পুর ও উদয়পুরও।







