Uncategorizedঅফবিট

পুজোর আগেই বাড়তি মেদ ঝরাতে চান? নিয়মিত গ্রহণ করুন এই সমস্ত পানীয়

অতিরিক্ত ওজন নিয়ে কমবেশি সকলেই চিন্তিত। দেহের মেদ ভবিষ্যতে আরও বড় বড় রোগ ডেকে আনতে পারে। তাই নিয়মিত শরীরচর্চা করার পরামর্শ দেন চিকিৎসকেরা।

সকালে উঠে অনেকেই চা, কফি খেয়ে থাকেন শরীরে এনার্জি আনার জন্য। নিজের অজান্তেই আপনি বিপদ ডেকে আনছেন। এতে তো এনার্জি আসেই না উল্টে স্থূলতা বারে। বিশেষজ্ঞদের মতে, বেশ কিছু পানীয় আছে যেগুলো শরীরকে চাঙ্গা রাখার পাশাপাশি মেদ ঝরাতে সাহায্য করে।

১. লেবু জল
একটি গ্লাসে ঈষৎ উষ্ণ গরম জল নিয়ে তাতে হাফ পাতিলেবুর রস আর মধু দিয়ে ভালো করে মিশিয়ে খেয়ে নিন। এতে খুব তাড়াতাড়ি মেদ কমবে

২. উষ্ণ জল
বাড়িতে পাতিলেবু আর মধু না থাকলে আপনি শুধু উষ্ণ জলও পান করতে পারেন। এতে উপকার পাবেন।

৩. জিরে ও জোয়ান জল
এর জন্য আগেরদিন রাত থেকেই প্রস্তুতি নিতে হবে। একটা গ্লাসে সমপরিমাণ জিরে আর জোয়ান নিয়ে সারারাত ভিজিয়ে রাখুন। পরেরদিন ছেঁকে নিয়ে ওই জলের সাথে হালকা গরম জল দিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে নিন।

এই সমস্ত পানীয় ডিটক্স ওয়াটারের কাজ করে। এই জল শরীর থেকে দূষিত পদার্থগুলোকে বের করে দেয়। ফলে মেদও ঝরে আর শরীর সতেজ থাকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.