রাজনীতি

বীরভূমে নেতৃত্বে টানাপোড়েন, বিতর্কের কেন্দ্রে অনুব্রত—তলব কোর কমিটিকে

বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসে আবারও আলোচনার কেন্দ্রে অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় গ্রেপ্তারির পর থেকেই জেলা সভাপতির পদ খালি। সেই শূন্যতা মেটাতে ২০২২ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গঠিত হয় কোর কমিটি। অনুব্রত জামিনে মুক্ত হলেও জেলা নেতৃত্বের দায়িত্বে ফিরতে পারেননি। বরং আরও শক্ত হাতে বীরভূমের সংগঠনের ভার তুলে দেওয়া হয় নয় সদস্যের কোর কমিটির হাতে।

এই কমিটিতে রয়েছেন—অনুব্রত মণ্ডল, অভিজিৎ সিনহা, আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায়চৌধুরী, সুদীপ্ত ঘোষ, কাজল শেখ। এছাড়াও আমন্ত্রিত সদস্য হিসাবে রয়েছেন সাংসদ শতাব্দী রায় ও অসিত মাল। কোর কমিটির সদস্যরাই এখন জেলার সর্বময় কর্তা।

কিন্তু সম্প্রতি ফের বিতর্কে জড়ান ‘কেষ্ট’ অনুব্রত। বোলপুর থানার আইসি-কে অশালীন ভাষায় গালিগালাজের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ভাইরাল হয় তাঁদের কথোপকথনের অডিও। যদিও অডিওর সত্যতা নিয়ে প্রশাসনিক স্তরে কোনো মন্তব্য মেলেনি, তবুও তাতে ভিত্তি করেই দায়ের হয় মামলা। চারটি ধারায় এফআইআর, যার মধ্যে দুটি জামিন অযোগ্য।

এপর্যন্ত তিনি হাজিরা এড়িয়ে গেলেও শেষমেশ গত বৃহস্পতিবার থানায় যান। চলে দীর্ঘ জেরা। এই পরিস্থিতিতে রাজ্য নেতৃত্ব উত্তর কলকাতা ও বীরভূম—দুই কোর কমিটিকে কলকাতায় তলব করেছে।
দলীয় সূত্রে খবর, সংগঠন ও ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণেই ডাকা হয়েছে এই বৈঠক। তবে রাজনৈতিক মহলের প্রশ্ন—বীরভূমে কি কোর কমিটির রদবদল আসন্ন?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.