বিনোদন

পরপর সেলিব্রিটিদের বাড়িতে হামলা, চিন্তায় রনবীর – অলিয়া

বিনোদন জগতে প্রতি নিয়ত চলতে থাকে কোনো না কোনো জল্পনা ও বিতর্ক। প্রতিনিয়ত চর্চায় থাকেন কোনো না কোনো তারকা। এবার চর্চায় এলেন বলিউডের তারকা দম্পতি রনবীর ও আলিয়া। জানা গিয়েছে, প্রায় তিন বছর ধরে মুম্বইয়ে তৈরি হচ্ছে প্রায় ২৫০ কোটি টাকার রণবীর কাপুর ও আলিয়া ভাটের স্বপ্নের বাংলো। কিন্তু সম্প্রতি এই বাংলোর ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়াতে কোনো এক ব্যক্তি পোষ্ট করার পর তা ভাইরাল হয় যায়। ভিডিও ভাইরাল হওয়ার পরই ক্ষুব্ধ হয়ে ওঠেন অভিনেত্রী আলিয়া।

মঙ্গলবার অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করে লেখেন, “মুম্বইয়ের মতো একটি ব্যস্ত শহরে স্থানসংকুলানের সমস্যা তা আমি বুঝতে পারি। আর এর ফলে আপনার বাড়ি থেকে আপনার প্রতিবেশীর বাড়ির অন্দর আপনার নজরে পড়ে। কিন্তু তার মান এই নয় যে আপনি তাঁদের গোপনীয়তা বজায় রাখতে দেবেন না এবং তাঁদের বাড়ির ভিতরের ছবি তুলে কনটেন্ট হিসাবে পোস্ট করবেন। এটা খুবই দুঃখজনক বিষয়।”

আলিয়ার এই পোস্ট দেখে সকলের মনে হচ্ছে বলিউড তারকাদের বাড়িতে সম্প্রতি যে হারে বন্দুকবাজের হামলা হচ্ছে তাতে বেশ চিন্তিত তারকা দম্পতি। এবং এই বিষয়ের পর তাঁরা বাড়তি সতর্কতা অবলম্বন করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.