ফের হাঁসখালি থানার বড় সাফল্য। গোপন সূত্রে খবর পেয়ে এক বাংলাদেশি মহিলা এবং এক জন বাংলাদেশি দালাল কে গ্রেফতার করল হাঁসখালি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর বেশ কিছু মাস আগে এই বাংলাদেশি মহিলা অবৈধ ভাবে ভারতে প্রবেশ করে। এরপর আবার বাংলাদেশে পালানোর পরিকল্পনা করলে আজ তাকে গ্রেফতার করা হয়। পুলিশ আরও জানায় ওই মহিলা ভারতের দালাল এর মারফত বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করেছিল। সেকথা ধৃত দালাল শিকার করেছেও বলে জানা যায়। ধৃত দুজন কে আজ রানাঘাট আদালতে পেশ করবে পুলিশ। ধৃতদের পুলিশ রিমান্ডে চেয়ে আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর। ধৃত বাংলাদেশি মহিলার নাম মাসুমা আক্তার, বাংলাদেশের সুনামগঞ্জ জেলার বাসিন্দা। অপর দিকে ধৃত দালালের নাম শুধন বিশ্বাস, হাঁসখালি থানার বড় মুড়াগাছার বাসিন্দা।
Read Next
November 11, 2026
উৎসবের মরশুমে ফের মূল্যবৃদ্ধির ধাক্কা! মাদার ডেয়ারির পর দেশজুড়ে দুধের দাম বাড়াল আমুল
November 11, 2026
কাশ্মীরের কুলগামে সিআরপিএফ চৌকিতে ভয়াবহ জঙ্গি হামলা, গুলিবিদ্ধ ৩ জওয়ান
November 10, 2026
ফুঁসে উঠছে সাগর, উঠবে ২০ ফুটের ঢেউ! টাইফুনের কবলে জাপান!
November 10, 2026
৩ দশকের লড়াইয়ের অবসান: দেওয়ালে লেখা রইল ‘এখানে নোভায়া গাজেতা বাস করত’
November 10, 2026
অগ্নিগর্ভ বাংলাদেশ: ফরিদপুরে বাস চালককে জীবন্ত পুড়িয়ে হত্যা, গ্রেফতার ১৯
November 10, 2026






