ছাত্রী নিবাসের মধ্যে উদ্ধার হলো স্কুল ছাত্রীর ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে, কৃষ্ণনগর স্থিত সুপারি বাগান এলাকার অনঙ্গ মোহিনী জনজাতি ছাত্রী নিবাসে। মৃত স্কুল পড়ুয়ার শেয়ারী জমাতিয়ার(১৭)।
সূত্রের খবর, রাতের খাবার খেতে বাকি ছাত্রীরা যখন বেরিয়ে যায়, সেই সময় শেয়ারী এই কাজ করেছে বলে ধারণা হোস্টেল সুপারের। ঘর ফিরে এসে দেখতে পায় শেয়ারীকে ঝুলন্ত অবস্থায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পশ্চিম মহিলা থানার পুলিশ। পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। পুরো ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে ওই নিবাসের ছাত্রীদের মধ্যে।







