রাজ্য

আজই বেলডাঙার সংঘর্ষের রিপোর্ট পেশ, নির্দেশ হাইকোর্টের।

শনিবার রাতে দুই গোষ্ঠীর সংঘর্ষে কার্যত উত্তপ্ত হয়ে ওঠে বেলডাঙা। ঘটনায় ইতিমধ্যে সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলেছে বিরোধী দলের নেতা শুভেন্দু। এবার রাজ্য সরকারের রিপোর্টের তলব করল কলকাতা হাইকোর্ট।

বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় যে বেলডাঙার সংঘর্ষ নিয়ে উচ্চ পদমর্যাদার অফিসারের মাধ্যমে বুধবারের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে রিপোর্ট দিতে হবে জমা। তার সাথে এই সংঘর্ষের ঘটনায় কী কী ব্যবস্থা নিয়েছে সরকার তা উল্লেখ করতে হবে সরকারকে। সেই রিপোর্টের ভিত্তিতেই হাইকোর্ট বিবেচনা করবে বেলডাঙায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে কিনা।

হাইকোর্টের নির্দেশটি দেওয়া হয়েছে দুই জনস্বার্থ মামলার ভিত্তিতে। মামলাকারীরা কোর্টে আর্জি জানান বিগত শনিবার বেলডাঙায় ঘটা গোষ্ঠী সংঘর্ষের রিপোর্ট তলব করা হোক রাজ্যের তরফ থেকে। মামলাকারীদের দাবি এলাকার অনেকেই আতঙ্কে নিজেদের বাড়িতে থাকতে পারছেন না। তাদের কথা মাথায় রেখেই বেলডাঙা-সহ পুরো মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.