খেলাধুলা

পাক ক্রিকেটে বিশ্রাম বিতর্ক , ছুটিই নিতে পারি না জায়গা হারানোর ভয়ে , সে দেশের পেসার বললেন

ক্রিকেট যে ভাবে পাকিস্তানে চলে তাতে বিশ্রাম পাওয়া যায় না। নাসিম শাহের এমনটাই অভিযোগ । পাক পেসার পাকিস্তান সুপার লিগে খেলতে ব্যস্ত । তিনি বিশ্বকাপের আগে চোট পেয়েছিলেন । বিশ্বকাপে খেলতে পারেননি। চোট সারিয়ে ফিরে পিএসএলে খেলছেন। এর মাঝেই তাঁর গলায় অভিযোগের সুর।

গত বছর অক্টোবর মাসে নাসিমের কাঁধে অস্ত্রোপচার হয় ।

তিনি চোটের কারণে পাঁচ মাস ক্রিকেট থেকে দূরে ছিলেন । নাসিম এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্‍কারে বলেন, ‘পাকিস্তানে ক্রিকেটটা অন্য রকম ভাবে চলে। এখানে নতুনরা ভাল খেললে দলের প্রধান বোলারদের অস্বস্তি হয়। জায়গা হারানোর ভয় তৈরি হয়। বিশ্রাম নিলে মনে হয় পরের ম্যাচে বাদ পড়তে হবে না তো? এই ভয়ের কারণেই কেউ বিশ্রাম নিতে পারে না। ভাবে বিশ্রাম নিলে হয়তো চিরদিনের জন্য বিশ্রামে চলে যেতে হবে।’

নাসিম মনে করেন ঠিক নয় এমনটা হওয়া । শরীর কতটা পারবে সেটা বুঝে খেলা উচিত। তিনি বলেন, ‘আমার মনে হয় বোলিং কোচ বা ফিজিয়োদের ঠিক করে দেওয়া উচিত এক জন বোলার ক’টা ম্যাচ খেলবে। তা হলেই ঘুরিয়ে-ফিরিয়ে বোলারদের খেলানো যায়। কিন্তু এ সব হয় না পাকিস্তানে । এটা পাকিস্তানের ‘কালচার’ নয়।’

নাসিম নিজের চোট নিয়েও বলেন । তিনি বলেন, ‘আমার চোট কতটা সেটা বুঝতে পারিনি। শক্ত হয়ে গিয়েছিল কাঁধটা। তবে ওয়ার্ম আপ করলে ঠিক হয়ে যাচ্ছিল। তাই না বুঝেই খেলে যাচ্ছিলাম। কিন্তু পেশিতে চোট লাগে এশিয়া কাপের সময় । মনে হচ্ছিল ভিতরে কিছু একটা ছিঁড়ে গিয়েছে। অস্ত্রোপচারের সময় জানতে পারি ৪-৫ সেন্টিমিটার ছিঁড়ে গিয়েছে পেশি। ভারতের বিরুদ্ধে শেষ ওভারটা করার সময়ই পেশি ছিঁড়ে যায়।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.