আবারো নক্ষত্র পতন, চলে গেলেন ফুটবল সম্রাট পেলে। বৃহস্পতিবার রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন সম্রাট। মৃত্যুকালে ব্রাজিলীয় কিংবদন্তির বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন ধরেই নানা অসুখে ভুগছিলেন তিন তিনটি বিশ্বকাপজয়ী কিংবদন্তি। হাসপাতালে ভরতি ছিলেন অনেকদিনই। শেষরক্ষা আর হল না। ফুটবলবিশ্বকে কাঁদিয়ে চিরনিদ্রায় ফুটবলের জাদুকর সম্রাট পেলে।








