সোমবার সকালে বাবা কাজে বেরিয়ে গিয়েছিলেন। দাদা কলেজে চলে যান। মা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। সেই ফাঁকে মেয়েটি ফ্ল্যাটের ছাদে চলে যায়। ঝাঁপ দিয়ে পড়ে নীচে।মায়ের সঙ্গে ঝগড়া হয়েছিল রাতে। সে জন্য পর দিন সকালে ফ্ল্যাটের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল নবম শ্রেণির এক ছাত্রী। সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুর থানা এলাকায়। বছর চোদ্দোর নাবালিকার মৃত্যুতে শোরগোল এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।রবিবার রাতে মায়ের সঙ্গে কোনও একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় ১৪ বছরের মেয়েটির। মায়ের বকা খেয়ে চুপ করে নিজের ঘরে চলে শুতে চলে গিয়েছিল সে। সোমবার সকালে বাবা কাজে বেরিয়ে যান। দাদা কলেজে চলে যান। মা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। সেই ফাঁকে মেয়েটি ফ্ল্যাটের ছাদে চলে যায়। তার পর ঝাঁপ দিয়ে পড়েন নীচে।হঠাৎ জোরালো শব্দ শুনে আশপাশের বাড়ি থেকে উঁকি দিয়েছিলেন প্রতিবেশীরা। কিছু একটা পড়তে দেখে পথচলতি কিছু মানুষ জড়ো হয়ে যান। দেখেন একটি মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। শুরু হয় চিৎকার-চেঁচামেচি। ঘর থেকে বেরিয়ে আসেন ছাত্রীর মা-ও। মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে নিউ ব্যারাকপুর থানার পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ। এমন একটি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
Read Next
November 21, 2026
পালাবদলের পর প্রথমবার রাজ্যে মোদি, আইআইটি খড়গপুরের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ প্রধানমন্ত্রীর**
November 20, 2026
বিদেশি অর্থে পুরুলিয়া-বাঁকুড়ায় ধর্মান্তকরণের চেষ্টা, মিশনারিদের নিশানা করে বিস্ফোরক অভিযোগ শমীকের**
November 20, 2026
মালদহে মেলা থেকে ফেরার আগেই মৃত্যু বিজেপি নেতার! বচসা থামাতে গিয়ে আক্রান্ত, গ্রেফতার অভিযুক্ত
November 19, 2026
রক্ত পরীক্ষা না করেই রিপোর্ট তৈরি! রোগীর আত্মীয় সেজে বর্ধমানে হানা প্রাক্তন বিচারপতির, বন্ধের নির্দেশ দুই সেন্টারকে
November 18, 2026
১১টি গরু নিয়ে গভীর রাতে ছোট হাতি গাড়িতে যাত্রা! বেলদায় পুলিশের অভিযানে গ্রেফতার দুই, আটক গাড়ি
November 18, 2026







