কলকাতা

খাস কলকাতায় প্রকাশ্য রাস্তায় খুনের চেষ্টা এক ব্যক্তিকে

খাস কলকাতায় প্রকাশ্যে এক যুবককে কোপানোর অভিযোগ। রবিবার সন্ধ্যায় জোড়াবাগান এলাকার নতুনবাজারে অমিত সোনকর নামে বছর ত্রিশের এক যুবকের উপরে হামলা করা হয়। স্থানীয় সূত্রে খবর, এলাকাতেই আহত যুবকের বাড়ি। অভিযোগ করা হয়েছে যে, পিছন দিক থেকে এসে ওই যুবকের পিঠে কোপ বসানো হয়। একবার না বারবার কোপানো হয়।

এই ঘটনায় তদন্তে নামে জোড়াবাগান থানার পুলিশ। পুলিশের অনুমান, পারিবারিক বিবাদ থেকেই এই হামলা। ঘটনায় পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। এফআইআর উত্তম সোনকর, সঞ্জয় চক্রবর্তী, অবিনাশ সোনকর দের নাম দেওয়া হয়েছে। তাদের গ্রেফতার করেছে জোড়া বাগান থানার পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
হামলা চলার পরেই আহত যুবককে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে মূলত উত্তম এবং তাঁর দলবলের বিরুদ্ধে। তবে কি কারণে এই হামলা টা জানতে সব দিক খতিয়ে দেখছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.