চার বছরের জন্য নির্বাসিত , অলিম্পিক্সে পদকজয়ী কুস্তিগীর বজরং পুনিয়া । তাকে নির্বাসিত করেছে জাতীয় ডোপ বিরোধী সংস্থা । মার্চ মাসের ঘটনা । জানা গেছে , জাতীয় দলে ট্রায়ালের সময় মূত্রের নমুনা দিতে মানা করেছিলেন কুস্তিগীর বজরং । এই বিষয় নিয়ে তাকে নোটিশও পাঠানো হয়েছিল জুন মাসে । কিন্তু নিজ সিদ্ধান্তেই অনড় থাকেন বজরং পুনিয়া। তাই এবার তাঁকে ৪ বছরের জন্য নির্বাসিত করলো জাতীয় সংস্থা ।
২৩ এ এপ্রিল জাতীয় ডোপ বিরোধী সংস্থার দ্বারা নির্বাসিত হয়েছিলেন বজরং পুনিয়া । বিশ্ব কুস্তি সংস্থার দ্বারাও নির্বাসিত হন তিনি । পাল্টা বজরং আবেদন করলে , নাডার নোটিশ না পাঠানো পর্যন্ত , তাঁর নির্বাসনের নির্দেশ খারিজ হয় যায় । তারপর ২৩ জুন , নাডার তরফে নোটিশ আসলে , ফের চ্যালেঞ্জ করেন বজরং । ২০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলে শুনানি । শুনানিতে তিনি দোষী সাব্যস্ত হলে , তাকে ৪ বছরের জন্য নির্বাসিত করে , জাতীয় ডোপ বিরোধী সংস্থা । এই নির্বাসনের ফলে বজরং চার বছর কোনো প্রতিযোগিতা মূলক কুস্তি বা কোচিং করতে পারবেন না ।







