সার্কাস চলছে পাকিস্তানি ক্রিকেট দলে ! ইমাদ ওয়াসিম গতকাল অবসর ঘোষণা করেন । এবার অবসর ঘোষণা মহম্মদ আমিরেরও ! হঠাৎ কেনো দুই সিনিয়রের পরপর অবসর ! তা নিয়ে উঠছে নানা প্রশ্ন । চাঞ্চল্যকর বিষয় হলো , তারা আগেও অবসর নিয়েছিলেন এবং অবসর ভেঙ্গে ফিরে আসেন। তবে অবসর ভেঙ্গে ফিরে আসার পর , জাতীয় দলে সেভাবে জায়গা করে নিতে পারেননি দুজনেই । এবার আবার অবসর ঘোষণা , দুই খেলোয়াড়ের।
২০২৩ সালের নভম্বরে মাসে অবসর নিয়ে ছিলেন ইমাদ ওয়াসিম । ২০২৪ এর শুরুতে আবার ফিরে আসেন ২২ গজের দুনিয়ায় । অপরদিকে ২০২০ সালে , মাত্র ২৮ বছর বয়সে অবসর নেন মহম্মদ আমির । অবসর গ্রহণের পূর্বে , বিশ্ব ক্রিকেটে , যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন মহম্মদ আমির । অনেক অনুগ্রহের পর , অবশেষে এই বছরের মার্চ মাসে আবার অবসর ভেঙ্গে ফিরে আসেন ।
অবসর ঘোষণার কথা জানিয়ে , মহম্মদ আমির , টুইটারে আমির লেখেন , “অনেক ভাবনা চিন্তা করে অবসরের সিদ্ধান্তই নিলাম। সহজ ছিল না, তবে পরবর্তী প্রজন্মের হাতে ব্যাটন দিয়ে গেলাম। দেশের হয়ে খেলা আমার জীবনের সেরা মুহূর্ত। পিসিবিকে এর জন্য ধন্যবাদ।”







