রাজনীতি

পঞ্চায়েতের পূর্বেই অভিষেকের মেঘালয়-সফর, যেতে পারেন রাজধানীতেও

পঞ্চায়েত নির্বাচনের পূর্বে কোমরবেঁধে প্রস্তুতিতে রাজ্য শাসকদল। ব্লকে ব্লকে জোরকদমে চলছে তোড়জোড়। জেলায় জেলায় ঘুরে কর্মী, সমর্থকদের পরামর্শ দানে সামিল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে সেই কাজে নামার আগে অভিষেক দিল্লি সফরে যাচ্ছেন, এমনটাই সূত্রের খবর। যেতে পারেন মেঘালয়েও।

তেইশের ফেব্রুয়ারিতে উত্তর-পূর্বাঞ্চলের দুই রাজ্য ত্রিপুরা ও মেঘালয়ে বিধানসভা ভোট। অনেক আগেই উক্ত দুই রাজ্যে নির্বাচনে অংশ নেওয়ার কথা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। বর্তমানে মেঘালয় বিধানসভার বিরোধী দলনেতার পদে রয়েছেন তৃণমূল নেতা মুকুল সাংমা। শিলং-এ গিয়ে রাজ্যের সদর কার্যালয়ের উদ্বোধনও করে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেকের নিজের সংসদীয় কেন্দ্রে তিনি যাচ্ছেন আসন্ন ১৫ তারিখ। সেখানে পর্যালোচনা বৈঠক রয়েছে তাঁর। এরপর ১৭ তারিখ বেরিয়ে যেতে পারেন মেঘালয়ে। পরবর্তীতে ২৭ তারিখে রাজধানীর উদ্দেশে রওনা দিতে পারেন তিনি। ২৭,২৮ সেখানেই থাকার সম্ভাবনা। সংসদের শীতকালীন অধিবেশনে যোগদান করবার লক্ষ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সফর বলে মনে করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.