খেলাধুলা

লখনউতে ২৭ কোটিতে ঋষভ পান্থ, তবে হাতে পাচ্ছেন মাত্র ১৭ কোটি!

আইপিএলের এবারের নিলামে রেকর্ড গড়ে ঋষভ পন্থকে ২৭ কোটি টাকায় দলে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। তবে এই বিপুল অঙ্কের পুরো টাকাই পন্থের হাতে পৌঁছাবে না। ভারত সরকারের আয়করের নিয়ম অনুযায়ী প্রায় ১০ কোটি টাকা কর হিসেবে কেটে নেওয়া হবে।

নিলামে পন্থকে পেতে লড়াইয়ে নামে একাধিক দল। সানরাইজার্স হায়দরাবাদ এবং দিল্লি ক্যাপিটালস শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করলেও লখনউয়ের ২৭ কোটি টাকার প্রস্তাবের সামনে হার মানে। কিন্তু এই বিশাল অঙ্কের মধ্যে পন্থ পাবেন ১৭ কোটি ৩২ লক্ষ টাকা।

আয়কর নিয়ম অনুযায়ী, ২৭ কোটি আয়ের ওপর তিন ধাপে কর ধার্য করা হয়—৫%, ২০%, এবং ৩০% হারে। এর সঙ্গে যুক্ত হয় ৪% স্বাস্থ্য এবং শিক্ষা সেস এবং ১৫% সারচার্জ। ফলস্বরূপ, কর বাবদ পন্থের মোট ব্যয় দাঁড়ায় ৯ কোটি ৬৮ লক্ষ ৩১ হাজার ১৫০ টাকা।

যদিও এই কর ব্যবস্থার কারণে বড় অঙ্কের অর্থ কেটে নেওয়া হয়, তবে পন্থের হাতে থাকা ১৭ কোটিও তাঁকে আইপিএলের ইতিহাসের অন্যতম ধনী খেলোয়াড়দের তালিকায় রাখবে। এবার দেখার বিষয়, এই রেকর্ড মূল্যে তিনি লখনউকে কতটা সাফল্য এনে দিতে পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.