খেলাধুলা

সন্তোষ ট্রফির মূলপর্বে বাংলা, সাত বছরের ট্রফির খড়া কাটানোই বড়ো চ্যালেঞ্জ!

হায়দরাবাদে ১৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ৭৮তম সন্তোষ ট্রফির ফাইনাল রাউন্ড। ৩২ বার চ্যাম্পিয়ন হওয়া বাংলা দলের নজর এবার ২০১৬-১৭ মৌসুমের পর ফের একবার শিরোপা জেতার দিকে। এই ঐতিহ্যবাহী ফুটবল প্রতিযোগিতায় দীর্ঘ সাত বছর শিরোপা জিততে না পারা বাংলার ফুটবলপ্রেমীদের কাছে বড় চ্যালেঞ্জ।

ফাইনাল রাউন্ডে ১২টি দল অংশ নিচ্ছে। গ্রুপ পর্বের বিজয়ী দলগুলোর পাশাপাশি গত বছরের ফাইনালিস্ট সার্ভিসার ও গোয়া সাথে রয়েছ আয়োজক তেলেঙ্গানা। দুই গ্রুপে ভাগ করা দলগুলোর মধ্যে গ্রুপ ‘এ’-তে পশ্চিমবঙ্গের প্রতিদ্বন্দ্বী সর্ভিসার, মণিপুর, তেলেঙ্গানা, জম্মু ও কাশ্মীর এবং রাজস্থান।

পশ্চিমবঙ্গের প্রথম ম্যাচ জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে ১৪ ডিসেম্বর। এরপর তেলেঙ্গানার বিরুদ্ধে ১৬ ডিসেম্বর, রাজস্থানের বিরুদ্ধে ১৮ ডিসেম্বর, মণিপুরের বিরুদ্ধে ২১ ডিসেম্বর এবং গ্রুপের শেষ ম্যাচ সার্ভিসার বিরুদ্ধে ২৩ ডিসেম্বর।

পশ্চিমবঙ্গ দল নিয়ে আশাবাদী কোচ। তরুণ প্রতিভাবান ফুটবলারদের নিয়ে গড়া এই দল নিজেদের ঐতিহ্যকে আবার ফিরিয়ে আনতে চায়। কোচের কথায়, “দলের অভিজ্ঞতা ও তারুণ্যের মিশ্রণ প্রতিপক্ষকে চাপে রাখতে পারবে। মাঠে প্রতিটি ম্যাচ জয়ের লক্ষ্য নিয়ে নামবো।”

সন্তোষ ট্রফি শুধু একটি ফুটবল প্রতিযোগিতা নয়, বরং পশ্চিমবঙ্গের গৌরবময় ফুটবল ইতিহাসের প্রতীক। এবারের আসরে দলের পারফরম্যান্স পশ্চিমবঙ্গের ফুটবলপ্রেমীদের নতুন করে উৎসাহিত করবে বলেই মনে করা হচ্ছে। ৩১ ডিসেম্বর ফাইনাল পর্যন্ত পৌঁছানোর লড়াইয়ে বাংলার দলের জন্য রইল শুভকামনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.