মাত্র এক বছর দশ মাস বয়সেই অনেক কিছু তার মুখস্থ৷ অনর্গল বলে যেতে পারে বিভিন্ন দেশের রাজধানীর নাম, বিভিন্ন পশুপাখির নাম এবং আওয়াজ করা, বিশ্ব বিখ্যাত ব্যক্তিদের নাম৷ এমন প্রতিভার সম্মানও পেয়েছে সে৷ সেই ছোট্ট সয়েন্দ্রী চট্টরাজের নাম উঠেছে এবছরের ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে৷ মেয়ের এই সাফল্যে আনন্দে ভাসছেন বাবা-মা৷
পুরাতন মালদা ব্লকের সাহাপুর অঞ্চলের বাগান পাড়া এলাকায় সয়েন্দ্রীর বাড়ি৷ বাবা সন্দীপন চট্টরাজ পেশায় প্রাইমারি স্কুল শিক্ষক৷ মা পায়েল ভাদুড়ী পেশায় সরকারি স্বাস্থ্যকর্মী। সম্প্রতি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের তরফে দেশ জুড়ে ট্যালেন্ট সার্চ হয়েছিল৷ গত ২৫ শে অক্টোবর অনলাইনে সেই প্রতিযোগিতায় অংশ নেয় সয়েন্দ্রী ৷ প্রতিযোগিতায় তাকে সাত ধরনের প্রশ্ন করা হয়৷ তার মধ্যে ছিল বিভিন্ন বিভিন্ন দেশের রাজধানীর নাম, বিভিন্ন পশু পাখির নাম এবং তার আওয়াজ করা, ছবি দেখে বিখ্যাত ব্যক্তিদের নাম বলা এছাড়া বিশ্বের তিনটি বিখ্যাত কম্পানির মালিকের নাম সহ ইত্যাদি৷ প্রায় প্রতিটিরই সঠিক উত্তর দেয় সয়েন্দ্রী ৷ গত চলতি মাসে সন্দীপন বাবুকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের তরফে জানানো হয়, তাঁর মেয়ে প্রতিযোগিতায় সফল হয়েছে৷ তার নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে উঠেছে৷ ইতিমধ্যে পার্সেলের মাধ্যমে নিজের পুরস্কারও পেয়ে গিয়েছে সয়েন্দ্রী ৷
প্রথমে বিভিন্ন প্রশ্ন ও তার উত্তরদানের ভিডিও ছবি দিয়ে মেয়ের নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে পাঠায়৷ ওই ভিডিও দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খুশি হয়৷ এরপর তারা আবার মেয়ের পরীক্ষা নেয়৷ ও কী কী পারে তা জানতে ফের পরীক্ষা নেওয়া হয়৷ সেই পরীক্ষায় মেয়ে উত্তীর্ণ হয়ে যায় এবং ১৫ দিন পর মেয়ে তার উপহার, মেডেল সব পেয়ে গিয়েছে৷ মেয়ের এই সাফল্যে আমরা খুব খুশি৷
মা পায়েল ভাদুড়ী জানান “মেয়েকে প্রথমে পাঁচটি করে জিনিসের নাম বলতে বলা হয়েছিল, ও প্রতিটি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছিল৷ তার কিছুদিন পর ওর মেডেল, শংসাপত্র সহ উপহারসামগ্রী কুরিয়র সার্ভিসের মাধ্যমে ও হাতে পেয়েছে৷ মেয়ে এই সম্মাননা পাওয়ায় আমরা গর্বিত।







