খেলাধুলা

পিঙ্ক বলের চ্যালেঞ্জে প্রস্তুত রাহুল, অ্যাডিলেডে হবে হাড্ডাহাড্ডি লড়াই

অ্যাডিলেডে ভারতের প্রথম পিঙ্ক বল টেস্ট শুরু হতে আর মাত্র ৪৮ ঘণ্টা বাকি। এই ম্যাচের আগে অধিনায়ক রোহিত শর্মা ব্যাটিং অর্ডার নিশ্চিত করলেও তা প্রকাশ করেননি। তবে সম্ভাব্য উদ্বোধনী জুটি হিসেবে কেএল রাহুল ও যশস্বী জয়সওয়ালকে দেখা যেতে পারে।

রাহুলের মতে, পিঙ্ক বল নিয়ে খেলাটা নতুন অভিজ্ঞতা, কারণ এটি বেশ কঠিন এবং দ্রুতগতির। এই ফরম্যাটে অস্ট্রেলিয়ার অভিজ্ঞতাও অনেক বেশি। রাহুল বলেছেন, “বলে অতিরিক্ত ল্যাকার থাকায় এটি দ্রুতগতিতে ব্যাটসম্যানের কাছে আসে। পাশাপাশি, এটি বেশি সুইং করে। নতুন বলের সময় উইকেটে দুই নতুন ব্যাটার থাকলে পরিস্থিতি বেশ কঠিন হতে পারে।”

অ্যাডিলেডের পিচ প্রস্তুতকারক ড্যামিয়ান হফ জানালেন, পিচে ৬ মিমি ঘাস রাখা হবে। পিচের বৈশিষ্ট্য হিসেবে পেসাররা বাড়তি সুবিধা পাবেন, আর স্পিনাররা বাউন্স ও উচ্চতা কাজে লাগাতে পারবেন। এই ধরনের পিচে পার্টনারশিপ গড়ে তোলাই হবে ব্যাটারদের প্রধান চ্যালেঞ্জ।

ভারতীয় দলে মাত্র ৮ জন পিঙ্ক বল টেস্টে খেলার অভিজ্ঞতা রয়েছে। অস্ট্রেলিয়া এ পর্যন্ত অ্যাডিলেডে সব পিঙ্ক বল টেস্ট জিতেছে। এই ম্যাচেও তারা দিনের আলোয় বড় রানের ইনিংস গড়ে দ্বিতীয় দিনের সন্ধ্যায় প্রতিপক্ষকে চাপে ফেলার চেষ্টা করবে।

ভারতের জন্য এই ম্যাচে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে পিঙ্ক বলের সঙ্গে মানিয়ে নেওয়া। রাহুল আত্মবিশ্বাসী, তবে তিনি জানিয়েছেন, “আমরা প্রতিটি সেশন জয়ের লক্ষ্যেই মাঠে নামব।”

আগামী শুক্রবার শুরু হতে যাওয়া ম্যাচটি হবে একটি কৌশলগত লড়াই, যেখানে প্রতিটি সেশন নির্ধারণ করবে ম্যাচের ভাগ্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.