সুখদেব সিং গোগামেদিকে সমর্থনকারী রাজপুত সম্প্রদায়ের সংগঠনগুলি আজ রাজ্যব্যাপী বনধের ডাক দিয়েছে।
সকলের আশঙ্কাই যেন সত্যি হল। সকাল থেকে শুরু হয়ে গেল বনধের প্রক্রিয়া। আজ রাজস্থানের জয়পুরে রাষ্ট্রীয় রাজপুত কর্নি সেনার জাতীয় সভাপতি সুখদেব সিং গোগামেদির হত্যার প্রতিবাদে রাজপুত সম্প্রদায়ের সদস্যরা বিক্ষোভ করছেন।







