অফবিট

বাথরুমেই বেশিরভাগ মানুষের হার্ট অ্যাটাক হয় কেন? জানুন কারন

বহু মানুুষের হার্ট অ্যাটাক হয় বাথরুমে। অনেকেরই প্রিয়জন বাথরুমে স্নান বা মল-মূত্র ত্যাগ করতে গিয়ে হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন। জানেন, কেন বাথরুমেই বেশিরভাগ সময় হার্ট অ্যাটাক হয়!

বাথরুমেই অ্যাটাক হয় কেন?

অনেকেই আছে যারা উচ্চরক্ত চাপে ভুগছেন। তাঁদের ক্ষেত্রে স্নানের সময় জলের তাপমাত্রা মেপে স্নান করা উচিত। স্নানের সময় হঠাৎ ঠান্ডা জলের সংস্পর্শে এলে সিম্পেথেটিক টোন বেড়ে যায় ফলে স্কিন বা ত্বকে এর তাপমাত্রা কমে যায়। ফলশ্রুতিতে রক্তচাপ বেড়ে যায়।

আমাদের দেশের বয়স্ক মানুষ জন সচরাচর সকালে উঠেই স্নান সেরে নেয়। কিন্তু চিকিৎসকরা বলে থাকেন, যাঁদের উচ্চরক্তচাপ আছে তাঁদের কুসুম জলে স্নান সারা উচিত। মনে রাখতে হবে, কোনোভাবেই বিছানা থেকে তাড়াহুড়ো করে বাথরুমে যাওয়া যাবে না। ধীরে সুস্থে হাঁটবেন। বিছানার পাশে সবসময় জলের গ্লাস রাখুন। বিছানা থেকে উঠেই জল পান করুন। দেখবেন, হার্ট অ্যাটাক হওয়ার প্রবণতা কমে যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.