নতুন বছরের শুরুতে সকলেই চান জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাক। আয় হোক আরও বেশি। আর লক্ষ্মী বাঁধা থাকুক ঘরে। শুধু ভাবলেই তো আর হবে না। দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে কয়েকটি কাজ করতে হবে।
১) ঘর পরিষ্কার করুন। নতুন বছর শুরুর আগে বা পরে সমস্ত ঘর নতুন করে সাফ সাফাই করে নিন। কোথাও ময়লা আবর্জনা যেন জমে না থাকে তা নজরে রাখুন। ঘরে বিভিন্ন বাজার চলতি রাসায়নিকের পাশাপাশি ঘর পরিষ্কারের পর একটু গঙ্গা জল ছিটিয়ে দিন।
২) গণেশ এর মন্দিরে যান। নতুন বছরে প্রথমে ঘরের পুজো করুন। ফাটা ভাঙ্গা মূর্তি সরিয়ে দিন। বছরের প্রথম দিন ভগবান গণেশের মন্দিরে যান। গণেশকে লাড্ডু দিয়ে পুজো দিন আর তারপর প্রসাদ গরিবদের মধ্যে ভাগ করে দিন।
৩) পুজার সুপারি রাখুন। পুজার সুপারি গৌরী-গণেশের রূপে মনে করা হয়। এটি সিন্দুকে বা যেখানে পয়সা রাখেন সেখানে রেখে দিন। তাহলে ধনের বৃদ্ধি হবে। গণেশ-লক্ষ্মীর বাস হয়। নতুন বছর স্বাগত করার আগেই কাজ করে নিন।
৪) তুলসি বা মানিপ্লান্ট নতুন বছরে ঘরে আনুন। একটি নতুন তুলসি গাছ এবং মানিপ্লান্ট লাগাতে পারেন। পুরনো তুলসি গাছ থাকলে স্নান করিয়ে নতুন করে নিতে পারেন।







