২৬ সের নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীকে তোপ শুভেন্দু অধিকারীর। বিভিন্ন ইস্যু নিয়ে প্রতিদিন উত্তাল হয়ে উঠেছে বিধানসভার অধিবেশন। এবার ফের দুর্নীতির অভিযোগে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে শুর চড়ালেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করতে ছাড়লেন না।
রাজ্যের পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে বলে কড়া আক্রমণ করেন শুভেন্দু। প্রতিনিয়ত বিজেপি কর্মীদের বিরুদ্ধে ভুয়ো মামলা দায়ের করে চলেছে বলে দাবি করেন তিনি। এমনকি মুখ্যমন্ত্রীকে যেকোনো আসনে হারাতে তৈরি আছে বলে হুশিয়ারি দেন রাজ্যের বিরোধী দলনেতা।
এ প্রসঙ্গে বিরোধী দলের শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ” আমার নামে এবং বিজেপি কর্মীদের নামে গত তিন বছরে প্রায় কয়েক হাজার মামলা দায়ের করেছে মমতার সরকার। সবগুলোতেই হাইকোর্ট তে অর্ডার দিয়ে দিয়েছে। আমি হাইকোর্টে নিয়ে গিয়ে এই রাজ্য প্রশাসনকে কানমোলা খাওয়াবো। সবাইকে ক্লিন চিটবি বার করে নিয়ে আসবো। এর আগেও নন্দীগ্রামে মমতা আমার কাছে হেরেছে। ২৬ শে নির্বাচনে দল চাইলে যে কোন আসনে উনি ধারাক না কেন আমি মমতাকে হারাবো”।







