ঋষভ পন্থের থেকেও ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি , আরেক খেলোয়াড় । দুর্ঘটনার কবলে পড়েন ফুটবলার মাইকেল আন্তোনিও। তিনিও ভয়ানক গাড়ি দুর্ঘটনার কবলেই পড়েন । তারপর তড়িঘড়ি তাঁকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । এই সময় কম ব্যয় করাই জীবন বাঁচায় খেলোয়াড়ের । জানা গেছে , চিকিৎসা চললেও , বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় আছেন বলে জানা গেছে ।
ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের হয়ে ফুটবল খেলেন মাইকেল আন্তোনিও । ৩৪ বছর বয়সী এই ফুটবলার চলতি মাসের ৭ তারিখ ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হন । ২০১৫ সাল থেকে ওয়েস্ট হ্যাম দলের হয়ে ক্রিকেট খেলছেন তিনি । এখনো পর্যন্ত মোট ৩২২ টি ম্যাচ খেলে গোল করেছেন ৮৩ টি । তবে তাঁর অনুরাগীদের আশা , দুর্ঘটনার পর যেভাবে ঋষভ পন্থের প্রত্যাবর্তন হয়েছে , সেইভাবে প্রত্যাবর্তন হবে আন্তোনিওরও ।







