ছোট থেকে জানতাম গঙ্গা নাকি পবিত্র নদী। কিন্তু মালদহের মানিকচক,রতুয়া, বৈষ্ণবনগর সহ একাধিক বিধানসভায় গিয়ে কান পেতে হঠাৎই শুনতে পেলাম “গঙ্গা ভাঙন”। কথায় আছে না নদীর ধারে বাস ভাবনা বারো মাস। ভাঙ্গনের ত্রাসে সর্বশান্ত তারা। গঙ্গা ভাঙ্গনে কেউ আশ্রয় নিয়েছে পথে ঘাটে কেউ তো আবার স্কুলে। এভাবেই চলে আসছে কয়েক দশক। গত বর্ষায় ব্যাপক গঙ্গা ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানিকচক বিধানসভা। বাড়িঘর চাষের জমি সমস্ত কিছু তলিয়ে গেছে নদী গর্বে। বছরের পর বছর ভাঙ্গন হচ্ছে তবুও সমাধান হচ্ছে না। মিলছে না সরকারি সাহায্য। তাই আজও বান বাসীদের কন্ঠে শুধু বেদনা এবং আক্ষেপের সুর। কবে সরকার তাদের দিকে দৃষ্টি দিবে। গত তিন বছর আগে মানিকচক বিধানসভার নারায়ণপুর চড়ে বাড়িঘর সমস্ত কিছু তলিয়ে যায় নদী গর্বে। এরপর থেকে কেউ ত্রিপল খাটিয়ে আবার কেউ টিনের ছাউনি করে বাঁধের নীচে আশ্রয় নিয়েছে কিন্তু এখনো মেলেনি পুনর্বাসন। সমস্যায় শতাধিক পরিবার। অন্যদিকে গত মাসের ১৮ তারিখ এই মানিকচক ঘাটেই গঙ্গ গর্বে হুড়মুড়িয়ে তলিয়ে যায় প্রায় ১৫ টি দোকান। ঘটনার এক মাস কেটে গেলেও এখনো কোনো রকম সাহায্য পাননি তারা। এই দোকানের উপর নির্ভর করেই চলত তাদের সংসার। ফলে এখন এক বেলা খেয়ে দিন কাটছে তাদের। তার পাশাপাশি অন্য এক ছবি এই মানিকচক বিধানসভা এলাকাতেই। নদী গর্ভে তলিয়ে গেছে বাড়ি তলিয়ে গেছে দোকান। এমন পরিস্থিতিতে গঙ্গায় মাছ ধরে তাদের জীবনযাপন চলছিল। কিন্তু গঙ্গায় মাছ ধরতে গেলে দুষ্কৃতীদের অত্যাচার। ফলে কর্মজীবনেও গভীর সংকট তাদের।
Read Next
November 12, 2026
বক্সার জঙ্গলেও থাকতে নারাজ ‘ডুয়ার্সের রানি’! ফের পালাল বাঘিনি, গর্ভের তিন শাবক নষ্ট হওয়ার আশঙ্কা
November 12, 2026
মন্দারমণিতে বেআইনি নির্মাণে কড়া প্রশাসন: মাঝরাতে হোটেল ভেঙে আটক ৭
November 12, 2026
অফিসটাইমে বড় বিপত্তি! ভ্যাবলা স্টেশনে রেললাইনে ফাটল, থমকে শিয়ালদহ-হাসনাবাদ শাখার ট্রেন, চরম ভোগান্তিতে যাত্রীরা
November 10, 2026
চলন্ত বাইকে মোবাইলে ভিডিও করার অভিযোগ! বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, জখম ৩
November 9, 2026
শ্বশুরবাড়িতে খাওয়াদাওয়ার পরেই অসুস্থ, হাসপাতালে মৃত্যু যুবকের! খুনের অভিযোগে গ্রেফতার স্ত্রী
November 8, 2026
নন্দীগ্রামবাসীকে ১৫ কোটির ‘দীপাবলির উপহার’ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Related Articles
Check Also
Close







