শীতের মরশুমে বক্স অফিসে ঝড় তুলছে খাদান। ইতিমধ্যেই ৭ কোটির উপর খাদান ব্যবসা করেছে। তবে এই সাফল্যের কৃতিত্ব অভিনেতা প্রতিযোগ দীপক অধিকারী টিমের সকলকে দিয়েছেন। এবার হঠাৎ করে দেব চিঠি পাঠালেন অভিনেতার জনকে? সকলেরই মনে প্রশ্ন উঠছে কি কারনে এই চিঠি?
চলতি বছরের ২০ই ডিসেম্বর বড় পর্দায় খাদান সিনেমা আসার পর মানুষ ভালোবাসায় ভরিয়ে দিয়েছে। অনেকদিন ধরেই নায়ক পুরো টিম নিয়ে বেঙ্গল টুর করেছে এই সিনেমার প্রচারের জন্য। তবে খাদানের সাফল্যের কৃতিত্ব তিনি নিজে ঘাড়ে নায়নি দেব। তার মতে আজ এই সিনেমা যতটা সাফল্য পেয়েছে সেটার জন্য পুরোটাই দাই খাদানের পুরো টিম ও দর্শকমহল। এই সিনেমায় অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অভিনেতা জন। তার চরিত্রের নাম মাখন। এরকমই এক আনন্দের মুহূর্তে নায়ক দেব শুভেচ্ছা জানিয়ে অভিনেতার জনকে চিঠি লিখলেন। সেই চিঠি নিজেই সোশ্যাল মিডিল পোস্ট করেন অভিনেতা জন।
দেব চিঠিতে লিখেছেন, ‘এই চিঠিটা যখন লিখছিলাম তখন আমার হৃদয় আনন্দে উৎফুল্ল হয়ে উঠছিল। সেই সঙ্গে খুব গর্বও হচ্ছিল। আমরা সকলে মিলে যে স্বপ্নটা দেখেছিলাম সেটা অবশেষে সত্যি হয়েছে। আর এই স্বপ্ন সফল হওয়ার পিছনে তোমার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। খাদান তৈরির ভাবনা শুরুর দিন থেকে সিনেমা তৈরি পর্যন্ত একগ্রতার সঙ্গে প্রত্যেকে কাজ করেছে। সেই জন্যই এটা শুধু একটা গল্প হয়েই থেকে যায়নি। প্রতিটি দর্শকের হৃদয় ছুঁয়েছে। এভাবে টিমের সঙ্গে থাকার জন্য, যা চেয়েছি তার থেকে অনেক বেশি কিছু দেওয়ার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি এই ছবিটা নিয়ে যেমন স্বপ্ন দেখেছি তোমরাও প্রত্যেকে আমার সেই স্বপ্নকে সফল করতে সাহায্য করেছ। সিনেমার এই সাফল্য শুধু তোমার বা আমার একার নয়, টিমের প্রত্যেকের। দর্শকের ভালবাসা, আশীর্বাদ আমাদের সকলের প্রাপ্তি। আমি এই জার্নিটা চিরদিন মনে রাখব। এই ধরনের প্রতিভাবান স্টার কাস্ট নিয়ে কাজের সুযোগ পেয়ে আমি ধন্য। আরও অনেক গল্প আছে, স্বপ্ন আছে যা আমাদের একসঙ্গে পূরণ করতে হবে’।







