বিদেশ

চিন্ময় কৃষ্ণের আইনজীবির অবস্থা আশঙ্কাজনক, উপস্থিত থাকতে পারবেন না শুনানিতে

রবীন্দ্র ঘোষ, চিন্ময় প্রভুর আইনজীবী। বর্তমানে গুরুতর শারীরিক অসুস্থতায় ভুগছেন তিনি। বুধবার সকালে তার অবস্থার কিছুটা উন্নতি হলেও দুপুরের পর বুকের ব্যথা বেড়ে যাওয়ায় তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে হৃদরোগ এবং প্রস্রাবজনিত সমস্যা দেখা দিয়েছে, এবং তিনি হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে রয়েছেন।

বর্ষবরণের সন্ধ্যায় তার শারীরিক অবস্থা অবনতি ঘটে এবং দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। জানানো হয়েছে, তিনি মূলত হৃদরোগে আক্রান্ত। রবীন্দ্র ঘোষ চিন্ময় প্রভুর পক্ষে মামলা লড়তে গিয়ে অনেক সমস্যার মুখোমুখি হন। বিশেষ করে চট্টগ্রাম আদালতে শারীরিক হেনস্তার শিকার হওয়ার পর তিনি গুরুতর অসুস্থ বোধ করেন এবং চিকিৎসার জন্য ভারতে আসেন।

২ জানুয়ারি চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ প্রভুর মামলার শুনানি হওয়ার কথা, তবে রবীন্দ্র ঘোষের অসুস্থতার কারণে তার উপস্থিতি নিয়ে সংশয় রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.