খেলাধুলা

মাঝ মাঠে ১৯ বছর বয়সী তরুণের দৌরাত্ম , ঔদ্ধত্য ভেঙ্গে দিল বুমরা

বর্ডার গাভাস্কার সিরিজে সমতা ফেরাতে , সিডনি টেস্ট জিততেই হবে জাতীয় দলকে। এই সিরিজে বর্তমানে ১-২ এ পিছিয়ে আছে ভারত । তবে শেষ টেস্টের প্রথম ইনিংসে , ব্যর্থতাই ধরা পড়ে , ভারতীয় ব্যাটারদের ব্যাটে । তবে বোলিংয়ে প্রতিপক্ষ দলকে , পুরোপুরি চাপে রাখার চেষ্টায় জসপ্রীত বুমরার দল। সেই ছবি দেখা গেলো প্রথম দিনের শেষ বলে । সেই পুরোনো আক্রমণাত্মক রূপ দেখা গেলো ভারতের , যাতে সিডনির উত্তাপ অনেকটাই বেড়ে যায় ।

প্রথম দিনের শেষ বলে যেনো অস্ট্রেলিয়ার স্যাম কনস্টাস কে নিজের জায়গা বুঝিয়ে দিলেন বুম বুম । ঠিক যেনো , সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রতিচ্ছবি। মহারাজ যেভাবে তাঁর অধিনায়ক থাকাকালীন অজিদের তাদের বাসাতেই জবাব দিতেন , একই স্পিরিট দেখা গেলো অধিনায়ক বুমরার মধ্যেও । শুধু ব্যাটে বলে নয় , মুখেও জবাব দিয়ে বুঝিয়ে দিচ্ছেন জাতীয় দল এখনো পুরোপুরি দমে যায়নি ।

শুক্রবার ছিল বর্ডার গাভাস্কার ট্রফির শেষ টেস্টের প্রথম দিন । খেলা চলছিল , তবে হঠাৎই শেষ বলের আগের বলে দেখা গেলো বিতর্ক । বুমরা বল করার জন্য দৌড় শুরু করলেও , দেখেন , প্রস্তুত নন খোয়াজা । পরিপ্রেক্ষিতে বিরক্ত বুমরা কিছু বললে উত্তেজিত হয়ে পড়েন কনস্টাসও । তবে এই উত্তেজনা বেশিক্ষণ টিকতে দেননি ভারতীয় অধিনায়ক । পরের বলেই খোয়াজাকে সাজঘরে ফিরিয়ে দেন তিনি । আগ্রাসী ভাবে ছুটে যান , নন স্ট্রাইকার এন্ডে থাকা কনস্টাস এর দিকেও । বুঝিয়ে দেন , ভারত এখনো রয়েছে লড়াই এর ময়দানেই ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.