বিনোদন

ক্যান্সারের বিরুদ্ধে লড়াই অভিনেত্রী সোনালী বেন্দ্রের

সোনালি বেন্দ্রে ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম সুন্দরী ও খ্যাতনামা অভিনেত্রী। তিনি ব্যাক টু ব্যাক সিনেমার মধ্য দিয়ে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরী করেছিলেন। সম্প্রতি অভিনেত্রী তার ৫০তম জন্মদিন উদযাপন করেছেন।অভিনেত্রী তার সবচেয়ে খারাপ সময়ের সমমুখিন হয় যখন তার ক্যান্সার ধরা পড়ে।
সম্প্রতি অভিনেত্রী তার ক্যান্সারের সাথে সংগ্রামের কথা বলেন পাশাপাশি আরো মানসিক দ্বন্দ্ব এবং কঠিন পরিস্থিতির কথাও উল্লেখ করেন। সোনালী বেন্দ্রে কিছু বছর আগে ক্যান্সারে আক্রান্ত হন। সেই সময়টি তার এবং তার পরিবারের জন্য খুব কঠিন ছিলো। তিনি যখন তার ভক্তদের সাথে তার অসুস্থতার কথা জানান তখন সবাই অবাক হয়েছিলেন।
এক সাক্ষাৎকারে সোনালি বেন্দ্রে তার পরিস্থিতি নিয়ে কথা বলেছিলেন। তিনি জানান, “যখন এটা ঘটেছিল, আমি একটা রিয়েলিটি শো করছিলাম। আমরা প্রতি সপ্তাহে শুটিং করতাম। আমার মধ্যে কিছু ভুল অনুভূত. ডাক্তারের কাছে গিয়ে জানতে পারলাম ক্যান্সার হয়েছে। প্রথমে আমি ভেবেছিলাম এটি প্রথম পর্যায়, কিন্তু পরীক্ষা করার পরে আমি জানতে পারি যে এটি আমার সারা শরীরে ছড়িয়ে পড়েছে। আমার স্বামী এবং ডাক্তার সবাই এটা দেখে হতবাক হয়ে গিয়েছিলেন। সেই সময়ে, আমার বেঁচে থাকার সম্ভাবনা ছিল মাত্র 30 শতাংশ। 2018 সালে, আমি ক্যান্সারের সাথে লড়াই করেছি।”
অভিনেত্রী সময় মতো সঠিক চিকিৎসায় থাকার ফলে এই রোগ থেকে মুক্তি পান। এখন আবারও বিনোদন জগৎ এ প্রবেশ করেন তিনি । অভিনেত্রী বর্তমানে সরাসরি চলচ্চিত্রে অভিনয় না করলেও অনেক রিয়েলিটি শো গুলিতে অংশ নেন। এবং ভক্তদের সাথে যোগা রাখতে সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.