খেলাধুলা

বুমরাহর চোটে বড় ধাক্কা, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ার শঙ্কা

ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহর চোট যেন ভারতীয় ক্রিকেট দলের জন্য অশনিসংকেত হয়ে উঠেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনিতে পঞ্চম ও শেষ টেস্ট ম্যাচ চলাকালীন পিঠের স্পাজম নিয়ে মাঠ ছেড়েছিলেন বুমরাহ। প্রাথমিকভাবে হালকা চোট বলে মনে করা হলেও বর্তমানে তার অবস্থার অবনতি ঘটেছে। রিপোর্ট অনুযায়ী, আসন্ন ইংল্যান্ড সিরিজের পাঁচটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে থেকে পুরোপুরি বাদ পড়ছেন বুমরাহ। তার পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তার অংশগ্রহণ অনিশ্চিত।

জাতীয় ক্রিকেট একাডেমির (এনসিএ) মেডিকেল টিমের ছাড়পত্র পেলেই কেবল চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিবেচিত হবেন তিনি। চোট প্রসঙ্গে বুমরাহ বলেছেন, “শরীরের প্রতি সম্মান জানানো গুরুত্বপূর্ণ। কখনও কখনও পরিস্থিতি মেনে নিতে হয়।”

বুমরাহর অনুপস্থিতি দলে বড় ফাঁক তৈরি করলেও নির্বাচকরা বিকল্প খেলোয়াড়দের দিকে নজর দিচ্ছেন। মোহাম্মদ শামি ও কুলদীপ যাদবকেও পর্যবেক্ষণে রাখা হয়েছে। ওপেনার হিসেবে রোহিত শর্মা ও শুভমান গিলের সঙ্গে ইয়াশস্বী জয়সওয়ালের নামও তালিকায় রয়েছে। তবে তিনি থাকবেন রিজার্ভ হিসেবে।

ক্যাপ্টেন রোহিত শর্মার নেতৃত্বে দলে বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল ও ঋষভ পন্তের মতো তারকারা থাকছেন। স্পিন বিভাগে রয়েছেন রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব। পেস বিভাগে মোহাম্মদ সিরাজ, আর্শদীপ সিং, এবং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে রেখেই পরিকল্পনা সাজানো হচ্ছে।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের চূড়ান্ত কম্বিনেশন কী হবে, তা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.