খেলাধুলা

এবার টেস্টকে বিদায় বিরাট কোহলির ? সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার প্রস্তাব বোর্ডের

একটা সময় , ভারতীয় টেস্ট ক্রিকেটকে নিজের দায়িত্বে এগিয়ে নিয়ে গেছেন । তাঁর অধিনায়কত্বে ভারতীয় টেস্ট ক্রিকেট দেখেছে স্বর্ণযুগ । এবার তিনিই ছেড়ে চলে যাবেন টেস্ট ক্রিকেট কে ! সূত্রের খবর, রোহিতের পর এবার টেস্ট ক্রিকেট থেকে অবসরের পথে বিরাট কোহলি । জানা গিয়েছে , বিরাট বিসিসিআই কে জানিয়েছেন যে তিনি টেস্ট থেকে অবসর নিতে চান ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী , ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন , “টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার ব্যাপারে বিরাট কোহলি ইতিমধ্যেই মনস্থির করে ফেলেছেন। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে তিনি সেই ব্যাপারে জানিয়েও দিয়েছেন। তবে যেহেতু ইংল্যান্ড সফর আপাতত দরজায় কড়া নাড়ছে, সেকারনে বোর্ডের পক্ষ থেকে বিরাটকে এই সিদ্ধান্তের ব্যাপারে পুনর্বিবেচনা করার অনুরোধ জানানো হয়েছে। যদিও বিরাট কী সিদ্ধান্ত নেবেন, সেই ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানাননি তিনি ।”

বিশ্বকাপ জয়ের পরই, একই সাথে টি ২০ ফরম্যাটকে বিদায় জানিয়েছিলেন রোহি-রাট। তাহলে টেস্টেও কি তাই হবে ? বুধবার টেস্ট ফরম্যাট থেকে অবসর নিয়েছেন রোহিত আর সেই একই পথে এবার হাঁটতে চাইছেন বিরাট ।কিন্তু বোর্ড চাইছে রোহিতের পর কোহলিকেও যদি কঠিন ইংল্যান্ড সফরে না যান , তাহলে এই সফর অনেকটাই অনভিজ্ঞ হয়ে পড়বে, যা খুবই চাপের হবে ভারতীয় দলের জন্য । তাই বোর্ডের ইচ্ছা বিরাট ইংল্যান্ড সফরে যাক। কিন্তু বিরাটের তরফে বোর্ডের এই প্রস্তাবে কোনো জবাব এখনও আসেনি বলেই খবর।

উল্লেখ্য , টেস্ট ফরম্যাটে ভারতের হয়ে ১২৩টি টেস্ট খেলে, ৪৬.৮৫ গড়ে বিরাট গড়েছেন ৯,২৩০ রান। যার মধ্যে শতক আছে ৩০ টি এবং অর্ধশতক আছে ৩১ টি ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.