জেলা

সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা , উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে প্রাণ গেল দুই ছাত্রের

সাত সকালেই মর্মান্তিক দুর্ঘটনা । দ্রুত গতিতে আসা একটি পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল দুই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর । মৃত তন্ময় প্রামাণিক ও মহম্মদ রেহান , দুজনেই মালদার পুকুরিয়া থানার , শ্রীপুর বল্লভপুরের বাসিন্দা । দুর্ঘটনাকে কেন্দ্র করে ,এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।

মৃত দুজনেই সামসী এগ্রিল হাইস্কুলে পাঠরত ছিলেন । বুধবার তারা উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা দিতে বাইকে করে রতুয়া হাইস্কুলের পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন । কিন্তু হঠাৎই মাঝ রাস্তায় , একটি পিকআপ ভ্যান এসে তাদের বাইকে ধাক্কা মারে । ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই বন্ধুর । দুর্ঘটনায় খবর পেয়ে , সামসী ফাঁড়ির পুলিশ এসে , মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ।

উল্লেখ্য , ঘটনার খবর পেয়েই , হাসপাতালে ছুটে আসেন তাদের স্কুলের প্রধান শিক্ষক শৈলেশ পান্ডে এবং তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি উত্তীয় পান্ডে । তরতাজা দুই প্রাণের মৃত্যুতে , পরিবারে নেমে এসেছে শোকের ছায়া । শোক গ্রাস করেছে দুই বন্ধুর স্কুলকেও ।

তবে কিভাবে এই দুর্ঘটনা ? প্রত্যক্ষদর্শীদের কথায় , মৃতদের বাইকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় । রাস্তাতেই উপুড় হয়ে পড়েন দুই স্কুল ছাত্র। দুর্ঘটনায় , কার্যত চৌচির হয়ে যায় , তাদের মাথা । উল্লেখ্য , এই ঘটনার পরই পিকআপ ভ্যান মাঝরাস্তায় ফেলে দিয়েই পালিয়ে যায় চালক । পুলিশ ইতিমধ্যেই সেই ভ্যানটিকে করেছে, এবং তদন্তে নেমে ঘাতক পিকআপ ভ্যান চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.