জেলা

ফের বাঘের আতঙ্ক মইপিঠের নগেনাবাদ এলাকায় আতঙ্কিত এলাকাবাসীরা*

আমারও বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়লো মইপিঠ এলাকায়। বাঘের আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়ল গোটা গ্রাম ঘটনাস্থল নগেনাবাদ এলাকার পাইকপাড়া সংলগ্ন জঙ্গল লাগোয়া লোকালয়ে। বুধবার থেকে সুন্দরবনের জঙ্গল লাগুয়া পাইকপাড়া এলাকা থেকে বাঘের গর্জন শুনতে পায় গ্রামবাসীরা। এরপর বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা গ্রামে । গ্রামবাসীরা তড়িঘড়ি খবর দেয় বনদপ্তরকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বনদপ্তরের কর্মীরা। বৃহস্পতিবার দুপুর থেকে বনদপ্তরের পক্ষ থেকে স্টিলের জাল দিয়ে প্রায় ৩০০ মিটার লোকালয় সংলগ্ন জঙ্গল ও নদীর পারে একদিক ঘিরে দেয়ার কাজ শুরু করে। কিন্তু শুক্রবার সকালে সেই স্টিলের জালের পাশে অপর একটি বাঘের পায়ের ছাপ দেখতে পায় এলাকাবাসীরা। এলাকাবাসীদের অনুমান নগেনাবাদ এলাকায় একটি নয় দুটি বাঘ রয়েছে।বনদপ্তরের এক আধিকারিক বলেন, ‘বাঘের পায়ের ছাপ জঙ্গলে মিলেছে। জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। নদীর ধারের এক দিকে জাল দেওয়া হয়েছে যাতে বাঘ বেরিয়ে অন্য জায়গায় উঠতে পারে। আতঙ্কের কারণ নেই। রাতে নজরদারি চলবে। জীবন জীবিকার টানে এলাকার পুরুষেরা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়েছে। কার্যত পুরুষেরহীন গ্রাম সন্ধ্যা হলেই বাঘের আতঙ্ক গ্রাস করে কোটা গ্রামকে।প্রসঙ্গত গত দু’সপ্তাহের মধ্যে ছ’বার মৈপীঠে বাঘের হানা। ৯ জানুয়ারি বৈকুণ্ঠপুরের নগেনাবাদ এলাকায় বাঘ এসেছিল। পরের দিন নিজেই জঙ্গলে ফিরে যায়। বনদপ্তর সূত্রে খবর, এবারও আজমলমারি ১১ নম্বর জঙ্গল থেকে বেরিয়ে মাগরি নদী পার হয়েছে বাঘ। গ্রাম সংলগ্ন জঙ্গলে পরপর দু’বার বাঘ আসায় আতঙ্ক নেমেছে। গৌরাঙ্গ দাস নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘নদীতে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের দেখা অনেকেই পেয়েছেন। আমাদের রাতের ঘুম উড়ে গিয়েছে। রাস্তায় বেরতে ভয় হচ্ছে।মিতালী দাস নামে এক গৃহবধূ বলেন, কোথা থেকে বাবুরাম নদী পার হয়ে লোকালে আসে। আমাদের এই এলাকায় বিদ্যুৎ পরিষেবা তেমন ভালো অর্থ নেই। সন্ধ্যা হলেই আমরা আতঙ্কে থাকি নদীর তীরবর্তী এলাকায় নেই কোন বিদ্যুতের ব্যবস্থা।সন্ধ্যা হতেই দরজা বন্ধ করতে হয়েছে। ছেলেমেয়েদের বারণ করেছি বের হতে। এ বিষয়ে গানধারী দাস বলেন, কোথা থেকে বাঘ এখানে ঢুকে পড়ছে। আমরা মাছ কাঁকড়া কিছুই ধরতে যেতে পারছি না। আমরা আতঙ্কে রয়েছি। সন্ধ্যা নামলে ই বাড়ির দরজা জানলা, বন্ধ করে দিতে হচ্ছে আমাদের ছেলেদের পড়াশোনা কার্যত বন্ধ হতে বসেছে। আমরা চাই বনদপ্তরের কর্মীরা বাঘটিকে ধরে নিয়ে জঙ্গলে চলে যাক। এলাকায় নেই কোন আলো এর ফলে রাতে বাইরে বেরোতে ভয় করে আমাদের। সন্ধ্যা নামলেই বাঘের আতঙ্ক গ্রাস করে গোটা গ্রাম কার্যত বাঘের ভয়ে গুটিসুটি মেরে রয়েছে এলাকাবাসীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.