অফবিট

মৃত স্বামীর দেহ পাশে নিয়ে শুতে হয় স্ত্রীকে, আজব রীতি এই জনজাতির!

বিশ্বজুড়ে এখনও অনেক উপজাতি রয়েছে যারা সমাজের মূলধারা থেকে অনেক দূরে। এই উপজাতির অনেক নিয়ম ও ঐতিহ্য রয়েছে। তাদের কিছু অদ্ভুত আচার অনুষ্ঠানও অবাক করার মতো। এদের মধ্যে একটি হল পশ্চিম কেনিয়ার লুও উপজাতি । এগুলোকে জনাগি / ওনাগীও বলা হয়। উত্তর উগান্ডা এবং উত্তর তানজানিয়া এদের দেখা যায়। লুও উপজাতি তাদের অদ্ভুত ঐতিহ্যে এবং সাংস্কৃতিক অনুশীলনের জন্য বিখ্যাত।

একসময় লুওদের মধ্যে প্রচলিত প্রথা ছিল, যে মহিলার স্বামীর মৃতু হয়েছে, সেই মহিলাকে রাতে স্বামীর মৃতদেহর সঙ্গে ঘুমাতে হবে। লুও-দের মধ্যে প্রচলিত বিশ্বাস ছিল, রাতে সেই মহিলা যদি স্বপ্নে দেখেন তিনি মৃত স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন, তবে তিনি সমস্ত বন্ধন মুক্ত হতে পারবেন।

বিশ্বাস করা হত, মৃত স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার স্বপ্ন দেখলে সেই মহিলা বন্ধন মুক্ত হলে। এবার তিনি ফের বিয়ে করতে পারবেন।

লুও জনজাতির মধ্যে যারা আত্মহত্য়া করেন, তাদের জন্য রয়েছে এক বিশেষ শাস্তি। একটি নির্দিষ্ট জায়গায় ওই আত্মহননকারীর দেহ গাছে ঝুলিয়ে রাখা হয় এবং নামিয়ে আনার আগে তার দেহে বেত্রাঘাত ও চাবুক মারা হয়। এই মৃতদেহকে তারা গুণ্ডা বলে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.