জেলা

পুলিশের মারে মৃত্যু হলো এক ৫৫ বছরের মহিলার!

ঘটনার জেরে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। ঘটনাটি ঘটেছে কোচবিহারের হরিণ চওড়া এলাকায়। জানা গেছে মৃত মহিলা নাম অমিয়া বিবি (৫৫) । অভিযোগ এই পরিবারের তিনজনকে গতকাল রাতে আটক করে নিয়ে যায় পুলিশ ।পরিবারের অভিযোগ, গত বৃহস্পতিবার হরিণচওড়া বাঁধ এলাকায় পুলিশের গাড়ির চালকের সাথে ওই পরিবারের সদস্য আমজাদ আলী কোন এক বিষয় নিয়ে বতসা বাঁধে ।
এরপরেই শুক্রবার রাত প্রায় বারোটার পর হঠাৎই বেশ কয়েকজন পুলিশ আমিয়া বিবির বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ পরিবারের। তিনজন আমজাদ আলী, তার ভাই এমজাদ আলী ও তার বাবা হাফেজ আলীকে আটক করে নিয়ে যায় পুলিশ। বাড়ির মহিলাদের বেধরক মারধর করে বলে অভিযোগ করেন । আর এই মারধরেই আমিয়া বিবির মৃত্যু হয় বলে দাবি পরিবারের । এরপরেই পরিবারের লোকজন অভিযুক্ত পুলিশের শাস্তির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভের সামিল হয়েছে ।এনিয়ে কি বললেন এক পুলিশ আধিকারিক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.